নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

২৯০ নাসরুল বারী শরহে বুখারী-৯ হালাল করে ইবনে যুবায়রের বিরুদ্ধে লড়াই করতে চান? তখন তিনি বললেন, আল্লাহর কাছে পানাহ্‌ চাচ্ছি, এ কাজ তো ইবনে যুবায়র ও বনী উমাইয়ার জন্যই আল্লাহ্‌ লিপিবদ্ধ করে রেখেছেন ৷ আল্লাহর কসম! কখনও তা (পবিত্র হেরেমের বেহুরমতি) হালাল মনে করব না, অর্থাৎ, আমি হেরেমে কোনক্রমেই হত্যাকাণ্ড ও যুদ্ধের জন্য প্রস্তুত নই)! এর দ্বারা বুঝা গেল, হযরত ইবনে আব্বাস রা.-এর মাযহাব এটাই ছিল যে, যদি কেউ হত্যাকাণ্ড চালায় ও যুদ্ধ করে তাহলে প্রতিরক্ষামূলক হত্যাকাণ্ড ঘটানো জায়েয নেই । (ইবনে আবু মুলায়কা বলেন,) তখন লোকজন ইবনে আব্বাস রা. কে বলল, আপনি ইব্নে যুবায়রের পক্ষে বায়'আত গ্রহণ করুন ৷ তখন ইবনে আব্বাস (লোকজনকে) বললেন, তাতে ক্ষতির কি আছে? (অর্থাৎ, তার খেলাফত মেনে নেয়ার ব্যাপারে আমার কি দ্বিধা থাকবে অথচ তাদের মান-মর্যাদা হল এই,) তিনি এটার জন্য যোগ্যতম ব্যক্তি । তার পিতা যুবায়র তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহায্যকারী ছিলেন, তার নানা আবু বকর রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাওর গুহার সহচর ছিলেন । তার মা আসমা, যার উপধি ছিল যাতুন নেতাক ৷ তার খালা আয়েশা রা. উম্মুল মু'মিনীন ছিলেন, তার ফুফু খাদীজা রা. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রী ছিলেন, আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফুফু সফিয়া (অর্থাৎ, হযরত সফিয়্যা বিনতে আবদুল মুত্তালিব) ছিলেন তার দাদী । এ ছাড়া তিনি (ইবনে যুবায়র) তো ইসলামী জগতে নিষ্কলুষ ব্যক্তি ও কুরআনের ক্বারী । আল্লাহর কসম! যদি তারা (বনী উমাইয়া) আমার সাথে সুসম্পর্ক রাখে তবে তারা আমার নিকটাত্মীয়-স্বজনের সাথে সম্পর্ক রাখল্‌ আর যদি তারা আমাদের রক্ষণাবেক্ষণ করে তবে তারা সমকক্ষ মর্যাদাসম্পন্ন ব্যক্তিরই রক্ষণাবেক্ষণ করল । ইব্নে যুবায়র, নিশ্চয়ই আবুল আস্-এর পুত্র অর্থাৎ, আবদুল মালিক ইব্নে মারওয়ান অহংকারী চালচলন আরম্ভ করেছে নিশ্চয়ই আবুল আসৃ- এর পুত্র অর্থাৎ, আবদুল মালিক ইব্নে মারওয়ান অহংকারী চালচলন আরম্ভ করেছে । নিশ্চয়ই তিনি অর্থাৎ, আবদুল্লাহ্‌ ইবনে যুবায়র রা. তার লেজ গুটিয়ে নিয়েছেন । (হযরত ইবনে আব্বাস রা. যুবায়র রা.-এর বংশগত শরাফত ও মাহাত্ম্য বর্ণনা করার পর এবার তার ব্যক্তিগত প্রশংসনীয় গুণাবলীর বিবরণ দিতে আরম্ভ করেন ৷) LS aie SS: (ইবনে যুবায়র রা.) অর্থাৎ, বনী উমাইয়া আমার সাথে যদি সদ্ব্যবহার করে তবে তারা আমার সাথে আত্মীয়তার সম্পর্কের কারণে সম্পর্ক রাখবে ৷ (অর্থাৎ, বনী উমাইয়া যদি আমার সাথে সদাচরণ ও নসর ব্যবহার করে তবে এটা কোন আশ্চর্যের বিষয় নয় ৷ কারণ তারা আমার নিকটাত্মীয় । কারণ হযরত ইবনে আব্বাস রা.-এর বংশধারা হল ইবনে আব্বাস ইবনে আবদুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আবদে মানাফ ৷ তখন ইবনে যুবায়রের বিপরীতে বনী উমাইয়ার শাসক ছিল আবদুল মালিক ইবনে মারওয়ান ইবনুল হাকাম । সে ছিল হাশিমের আপন ভাই আবদে শামসের নাতি । অতএব ইবনে আব্বাস রা. ও মারওয়ান তিন সিড়িতে গিয়ে মিলে যান । এজন্য ইবনে আব্বাস রা. বলেন, তারা (বনী উমাইয়া) আমার নিকটাত্মীয় । A : যদি তারা আমার উপর হুকুমত চালায় তবে তো আমার উপর সমমর্যাদা সম্পন্ন লোকেরাই হুকুমত চালান ৷ কিন্তু আবদুল্লাহ ইবনে যুবায়র রা. তো তুয়াইত, উসামা এবং হুমাইদের লোকজনকে আমাদের উপর প্রাধান্য দিল ৷ হযরত ইবনে আব্বাস রা.-এর উদ্দেশ্য হল বিভিন্ন গোত্র । অর্থাৎ, বনু আসাদ, বনু উসামা ও হুমাইদের লোকজন । এদিকে ইবনে আবুল আস (মারওয়ান ইবনে হাকাম) বড় উত্তমরূপেই চলছে (ধারাবাহিক সকল উন্নয়ন লাভ করে যাচ্ছে : আর সে (ইবনে যুবায়র) লেজ গুটিয়ে নিয়েছে (কাপুর-ঘতা) প্রদর্শন করছে ও পিছপা হয়ে যাচ্ছে । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল £ ঘা ১,4 ৷ > উক্তিতে । Ho : 4% 4, / হামযার উপর যবর, তোয়ার উপর পেশ । ৮ এর বহুবচন । গোত্র, দল । ৯ শব্দটির বহুবচন ১৬৮ - ৯-৩, বিভিন্ন রকম আসে । কিন্তু তন্মধ্যে থেকে 4! নিয়ে সম্ভবত তাচ্ছিল্যের দিকে ইঙ্গিত করা হয়েছে । কারণ ইবনে যুবায়র এসব সাধারণ মামুলি লোকজনকে আমার উপর প্রাধান্য দিয়ে রেখেছে । বিশেষ উপদেষ্টাদের মধ্যে

— পৃষ্ঠা ২৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।