নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ২৮৯ হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র রা. কাবাঘর নির্মাণ কাজ আরম্ভ করেন । তৎকালীন সময়েই হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র রা. স্বীয় খেলাফতের জন্য বায়আতের আহবান জানান ! ফলে হিজায, মিসর, ইরাক, খুরাসান ও শামের অনেক লোক আনুগত্য করে । অতঃপর শামে মারওয়ান বিজয় লাভ করে এবং ইবনে যুবায়র কর্তৃক নিযুক্ত শামের আমীর যাহহাক ইবনে কায়সকে হত্যা করে । এরপর মারওয়ান আসে মিসরে । ৬৪ হিজরীতে মারওয়ান মিসরেও বিজয় লাভ করে । এদিকে ৬৫ হুজরীতে কাবা শরীফের নির্মাণ কাজ পরিপূর্ণ হয় । এ হিজরীতে মারওয়ানেরও ইনতিকাল হয় । মারওয়ানের ছেলে আবদুল মালিক ইবনে মারওয়ানের উত্থান ঘটে । কুফায় মারওয়ানী শাসক মুখতার ইবনে আবু উবায়দ বিজয় লাভ করে । ফলে ইবনে যুবায়রের লোকজন কুফা ছেড়ে পালিয়ে যায় । তখন মুহাম্মদ ইবনে আলী প্রসিদ্ধ ইবনুল হানাফিয়া ও আবদুল্লাহ ইবনে আব্বাস রা, সাইয়িদিনা হোসাইন রা.-এর শাহাদাতের পর থেকে মক্কায় বসবাস করছিলেন । আবদুল্লাহ ইবনে যুবায়র রা. তাদেরকে বায়আতে খেলাফতের দাওয়াত দেন ! কিন্তু তারা দুজন শর্ত দিলেন যে, যতক্ষণ পর্যন্ত এক খলীফার ব্যাপারে মুসলমানরা এক্যমত না হবে ততক্ষণ পর্যন্ত বায় জাত কবুল করা যাবেনা । এ দু’মনীষীর কারণে মুসলমানদের একটি বিরাট দল বায় আত থেকে বিরত থাকেন । তখন ইবনে যুবায়র রা. কঠোরতা আরোপ শুরু করেন । তাদের দুজনকে মক্কায় আটকে রাখেন । এ সংবাদ পৌঁছে মুখতার মারওয়ানীর নিকট । সে সৈন্য পাঠিয়ে তাদের দুজনকে মন্ধা থেকে বের করে আনে ৷ সে তাদের নিকট ইবনে যুবায়রের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি প্রার্থনা করে। কিন্তু তারা এরও অনুমতি দেননি ৷ স্বয়ং তারা দুজন মক্কা থেকে তায়েফ বেরিয়ে আসেন । সেখানেই তারা বসবাস করতে আরম্ভ করেন ! ৬৮ হিজরীতে তায়েফেই হযরত ইবনে আব্বাস রা. ইনতিকাল করেন । তখন ইবনে হানাফিয়া তায়েফ ত্যাগ করেন । তিনি কত সনে ইনতিকাল করেছেন- এ ব্যাপারে বিভিন্ন উক্তি রয়েছে । হাফিজ ইবনে হাজার আসকালানী র.-এর উক্তি অনুযায়ী বিশুদ্ধতম উক্তি অনুসরণে ইবনে যুবায়র রা.-এর শাহাদাতের পর ৭৩ হিজরীর শেষে বা ৭৪ হিজরীর শুরুতে তার ওফাত হয় । অবশ্য ওয়াকিদী র. এর মতে ইবনে হানাফিয়ার ইনতিকাল হয়েছে মদীনায় ৮১ হিজরীতে । আরেকটি উক্তি আছে ৮০ হিজরীর ৷ আল্লাহ তা'আলাই ভাল জানেন । হাফিজ আসকালানী র. লিখেন, কায়সানিয়া সম্প্রদায়ের মত হল, ইবনুল হানাফিয়ার ইনতিকালই হয়নি ! তিনি জীবিত আছেন ৷ তিনিই হযরত মাহদী আ. । বিজয়ের পূর্ব পর্যন্ত তিনি জীবিত থাকবেন । -ফাতৃহ ও উমদা A AACE dl dr IG die pd FEMA Cl os se SS La Le a SIPS HUE A Se Sy EE 2s ETS WS SLAY do Go ie pdb Se fy Ly sled Cis Lh AS Us rls is Lf A oS SE di ME SE MULLS SAAT DS EE 4 AS 0S 4 2 0 ৮ ৫2) si) 0 adr ST tsb a AH AO ES Tl টি ad Da af a in aff if Shy Ll, ADS HS SY BY 2 LUE ১৮৮. আবদুল্লাহ্‌ ইবনে মুহাম্মদ র..... ইব্‌নে আবু মুলায়কা র. . সূত্রে বর্ণিত, তিনি বলেন, যখন ইব্‌নে আব্বাস রা. ও ইবনে যুবায়র রা. -এর মধ্যে বায়‘আত নিয়ে মতভেদ সৃষ্টি হল, (অর্থাৎ, বায়আাতে খেলাফত সংক্রান্ত বিষয়ে কিছু যতবিরোধ হয়েছিল) তখন আমি ইবনে আব্বাসের কাছে গিয়ে বললাম, আপনি কি আল্লাহ্‌ যা হারাম করেছেন, তা =ন"সরুল বারী শরহে বুখারী-৯--৩৭

— পৃষ্ঠা ২৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।