নাসরুল বারী শরহে বুখারী-৯ ২৭৫ বুখারী ৬৭১ dst 0 sw আয়াত ১২৯, রুকূ ১৬, মাদানী এটিকে সূরা তাওবাও বলা হয় । নামকরণের কারণ : এর নাম বারাআত হওয়ার কারণ হল, এ সূরাতে কাফেরদের থেকে দায়মুক্তির উল্লেখ রয়েছে । আর তাওবা নামকরণের কারণ হল তাতে মুসলমানদের তাওবা কবুল হওয়ার বিবরণ রয়েছে । সূরা বারাআতের বৈশিষ্ট্য এ সূরার একটি বৈশিষ্ট্য হলে, মাসাহিফে কুরআনে এ সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা হয় না । এ ছাড়া সমস্ত কুরআনী সূরার শুরুতে বিসমিল্লাহ লিপিবদ্ধ করা হয় । এর কারণ জানার পূর্বে আরেকটি বিষয় জানতে হবে যে, কুরআন মাজীদ ২৩ বছরে অল্প অল্প করে নাযিল হয়েছে । একই সূরার বিভিন্ন আয়াত বিভিন্ন সময়ে অবতীর্ণ হয়েছে ৷ হযরত জিবরাঈল আমীন যখন ওহী নিয়ে আসতেন তখন আল্লাহর নির্দেশে সাথে এ কথা ও বলতেন যে, এ আয়াতটি অমুক সূরায় অমুক আয়াতের পর রাখতে হবে । সে মুতাবিক রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লেখকগণকে দিক নির্দেশনা দিয়ে লিখিয়ে দিতেন । যখন এক সূরা শেষ হয়ে অন্য সূরা আরম্ভ হত,তখন অন্য সূরার শুরুতে 2) ও ৮ ==> /৷ ও নাযিল হত । যদ্বারা বুঝা যেত যে, প্রথম সূরা সমাপ্ত হয়েছে । এবার আরেক সূরা শুরু হচ্ছে । কুরআন মজীদের সবগুলো সূরাতে অনুরূপ হয়েছে । সর্বশেষে যেসব সূরা নাযিল হয়েছে সূরা তাওবা সেগুলোর অন্তর্ভুক্ত । সাধারণ নিয়মানুযায়ী এর শুরুতে না বিসমিল্লাহ নাযিল হয়েছে, না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লিপিকারকে এর ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন । এ অবস্থাতেই রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় । কুরআন সংকলক হযরত উসমান গণী রা. স্বীয় খেলাফতামলে যখন কুরআন মাজীদকে গ্রস্থাকারে বিন্যস্ত করেছেন তখন অন্যসব সূরার পরিপস্থী সুরা তাওবার শুরুতে বিসমিল্লাহ ছিল না । এজন্য সংশয় হয়ে ছিল যে, এটি কোন স্বতন্ত্র সূরা নয় বরং অন্য কোন সূরার ংশ । এবার ফিকির হল, যদি এটি অন্য কোন সূরার অংশ হয় তাহলে সেটি কোন সূরা হতে পারে ৷ বিষয়বস্তুর দিকে লক্ষ করলে সুরা আনফালের সাথেই এটির মিল বুঝা যায় । হযরত উসমান রা. থেকে এক রেওয়ায়াতে এটাও বর্ণিত আছে যে, রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে এ দুটি সূরাকে ০১৯ তথা মিলিত বা জোড় দ:সূরা বলা হত । -মাজহারী এজন্য এ সূরাটিকে সূরা আনফালের পরে রাখা হয়েছে । এ সতর্কতা এজন্য অবলম্বন করা হয়েছে যে, অন্য সূরার অংশ হলে তো তার সাথেই রাখা উচিত ৷ তবে তার মধ্যে স্বতন্ত্র সূরা হওয়ার সম্ভাবনাও ছিল । এজন্য লেখার ক্ষেত্রে এ হুরত অবলম্বন করা হয়েছে যে, সূরা তাওবা শুরু করার পূর্বে কিছু জায়গা শুন্য রেখে দেয়া হয়েছে, যেমন সাধারণ সূরাগুলোতে বিসমিল্লাহর জন্য জায়গা হয়ে থাকে । সূরা বারাআাত তথা সূরা তাওবার শুরুতে বিসমিল্লাহ না লেখার এ তাত্ত্বিক বিশ্লেষণ স্বয়ং কুরআন সংকলক হযরত উসমান রা. থেকে আবু দাউদ, নাসাঈ, মুসনাদে ইমাম আহমদ ও তিরমিযীতে মুফাসসিরে কুরআন হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-এর এক প্রশ্নের উত্তরে বর্ণিত হয়েছে । এ প্রশ্নে হযরত ইবনে আব্বাস রা. হযরত উসমান গণী রা.- €র নিকট এ বিষয়টিও জিজ্ঞেস করেছিলেন যে, কুরআন মজীদের সূরাগুলোর একটি বিন্যাস কায়েম করা হয়েছে । সবপ্রথম শতাধিক আয়াত সম্বলিত বড় সূরাগুলো রাখা হয়েছে এগুলোকে বলা হয় মিঈন ৷ এরপর রাখা হয়েছে শত আায়াতবিশিষ্ট সূরাগুলোকে । এগুলোকে বলা হয় মাছানী । এরপর রাখা হয়েছে ছোট সূরাগুলোকে ৷ এগুলোকে বলা হয় হৃক্'সসালাত । এ বিন্যাসের দাবীও হল সূরা তাওবাকে সূরা আনফালের পূর্বে রাখা । কারণ সুরা তাওবার আয়াতের সংখ্যা শতাধিক আর সূরা আনফালের আয়াত সংখ্যা শতের কম ।
— পৃষ্ঠা ২৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।