নাসরুল বারী শরহে বুখারী-৯ ২৪৭ ১৫৯. মুসা ইবনে ইসমাঈল র...... আবু হোরায়রা রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না । লোকেরা যখন তা দেখবে, তখন পৃথিবীর সকলে ঈমান আনবে, এবং সেটি হচ্ছে এমন সময় যে, “পূর্বে ঈমান আনেনি এমন ব্যক্তির ঈমান তার হাজে আসবে না ৷” ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট । ইমাম বুখারী র. উক্ত হাদীসটি এই অধ্যায়ে ৬৬৭ পৃষ্ঠায় উল্লেখ করেছেন । কতাবুর রিকাকে সবিস্তারে ৯৩৬ পৃষ্ঠায় আসবে । আর এই হাদীসটিকে মুসলিম র. কিতাবুল ঈমানে ইমাম আবু দাউদ র. কতাবুল মালাহিমে, ইমাম নাসাঈ র. কিতাবুল ওয়াসায়ায় এবং ইমাম ইবনে মাজাহ র. কিতাবুল ফিতানে উল্লেখ করেছেন । সারকথা : কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তা'আলা কিয়ামতের বহু নিদর্শন প্রকাশ করবেন যা বিশুদ্ধ হাদীস দ্বারা প্রমাণিত আছে ৷ যাতে বান্দা, তওবা করে আল্লাহর পথে ফিরে আসে । আর এ সকল নিদর্শন কিয়ামত সংঘটিত হওয়ার দলীল নয় বরং তা হবে কিয়ামত নিকটবর্তা হওয়ার দলীল । অতঃপর যখন আল্লাহ তা'আলা ইচ্ছা করবেন তখন বর্তমান পৃথিবীর সকল ব্যবস্থাপনা উলট পালট করে দিবেন । যার দলে বর্তমান প্রচলিত রীতি- নীতির পরিপষ্থী অনেক বড় বড় মু’জিযা বা অস্বভাবিক বিষয় প্রকাশ পাবে । তন্ুধ্যে একটি হল সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া । সম্ভবত উল্টো গতি তথা পশ্চিম দিক থেকে সূর্যোদয় দ্বারা উদ্দেশ্য হল, এদিকে ইঙ্গিত করা যে, গোটা পৃথিবী যে সকল কুদরতি কানুন ও স্বাভাবিক নিয়মের আলোকে নিয়ম-শৃংখলা সচল ও কার্যকর ছিল এখন তার মেয়াদ শেষ ও সৌর ব্যবস্থাপনা উলট-পালট হয়ে যাওয়ার সময় হয়ে গেছে ৷ যেন তখন থেকে মহাবিশ্বের প্রান বের করার সময় হয়ে গেছে । যেমনিভাবে ক্ষুদৃবিশ্বের (মানুষের) প্রাণ বের করার সময় ঈমান ও তওবা গ্রহনযোগ্য নয়, এমনিভাবে এ মহাবিশ্বের প্রাণ বের করার ( মহাপ্রলয়ের ) সময় ঈমান ও তওবা গ্রহনযোগ্য নয় ৷ কারণ এ তওবা ও ঈমান বস্তুত এচ্ছিক হয়না । যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন - + ৫ 4৯5 এ 5 ৩ অর্থাৎ, মৃত্যুর পূর্ব মুহূর্তে গড়গড়া সৃষ্টি হওয়ার আগ পর্যন্ত বান্দার তওবা কবুল করা হয় । আর গরগড়া অবস্থায় তওবা কবুল না হওয়ার কারণ হল তখনকার ঈমান হল প্রত্যক্ষ্যদর্শননির্ভর, অদৃশ্যের উপর ঈমান নয় । তাছাড়া মুসলিম শরীফে বর্ণিত আছে- Jordy ae or idl E pb x Ul GF CS HPS COTS SUL FY = > IN PIN aby এই হাদীস দ্বারা পরিষ্কার বুঝা যায় যে, যখন এ সকল নিদর্শন প্রকাশ পাবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে । পৃথক পৃথকভাবে প্রতিটি আলামতের ব্যাপারে এ হুকুম প্রযোজ্য নয়, বরং সমষ্টিগত নিদর্শনের উপর তা প্রযোজ্য । আল্লাহ ভাল জানেন । ln Le dn J) LE Re 2) A a OS De i US SL Uf GE 5 Ud LE Um CUS DAL Lol GT CA BY Ue AS tn ABE SE GLAS UGS eu ১৬০. ইসহাক র...... আবু হোরায়রা রা. সূত্রে বর্ণিত, তিনি বলেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যতক্ষণ না পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটবে ততক্ষণ কিয়ামত হবে না, যখন সেদিক থেকে সূর্য উদিত হবে এবং লোকেরা তা দেখবে তখন সবাই ঈমান গ্রহণ করবে, এটাই সেই সময় যখন কোন ব্যক্তিকে তার ঈমান কল্যাণ সাধন করবে না ৷ তারপর তিনি আয়াতটি তিলাওয়াত করলেন । ব্যাখ্যা : এটি হযরত আবু হোরায়রা রা. থেকে আরেকটি সূত্র ৷ হাদীসটি ইমাম মুসলিম র. কিতাবুল ঈমানের ৮৮ পৃষ্ঠায় বর্ণনা করেছেন । মুসলিম শরীফের একটি হাদীসে এর বিস্ত রত বিবরণ রয়েছে হযরত হোযায়ফা ইবনে উসাইদ রা. বলেন, একবার আমরা পরস্পরে কিয়ামত সংক্রান্ত আলোচনা
— পৃষ্ঠা ২৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।