১৯২ নাসরুল বারী শরহে বুখারী-৯ এ আনসারী কে ছিল? এ ব্যাপারে উলামায়ে কেরামের বিভিন্ন উক্তি রয়েছে- প্রথমোক্তি হল আনসারী লোকটি মুনাফিক ছিল । কিন্তু আওস বা খাযরাজের সাথে বংশীয় সম্পর্ক ছিল । এ বংশীয় সম্পর্কের কারণে তাকে আনসারী বলা হয়েছে । মা‘আলিমুত তানযীলে আল্লামা বাগভী র. লিখেছেন- ফয়সালার পর যখন তারা দু'জন বেরিয়ে আসে এবং হযরত মিকদাদ রা.-এর কাছ দিয়ে অতিক্রম করে তখন হযরত মিকদাদ রা. জিজ্ঞেস করলেন, ফয়সালা কার পক্ষে হয়েছে? তখন সে আনসারী মুখ বিকৃত করে বলল, তার ফুফাত ভাইয়ের পক্ষে । মিকদাদ রা. এর নিকট ছিল জনৈক ইয়াহুদী । সে আনসারীর আচরণ অনুভব করে বলল, তাদের প্রতি আল্লাহর মার, কারণ তারা সাক্ষ্যও দেয় যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এরপর তিনি যে ফয়সালা করেন, তার উপর (পক্ষপাতিত্বের) অভিযোগও করে । আল্লাহর কসম, হযরত মুসা আ. এর জীবদ্দশায় আমাদের একটি অপরাধ হয়ে গিয়েছিল । হ্যরত মূসা আ. আমাদেরকে তাওবার দিকে আহবান করেছিলেন এবং হুকুম করেছিলেন যে, পরস্পরে একে অপরকে হত্যা কর । আমরা সে হুকুম তামিল করেছিলাম । ফলে আমাদের নিহতের সংখ্যা দাড়িয়েছিল ৭০ হাজার । অবশেষে আমাদের প্রভূ আমাদের উপর সন্তুষ্ট হয়েছিলেন । অতঃপর সাবিত ইবনে শাম্মাস ইবনে কায়েস রা. বলেন, আল্লাহ আমাদের সত্যতার সাক্ষী (অর্থাৎ, আল্লাহর কসম) যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আত্মহত্যার হুকুম দেন, তবে অবশ্যই আমি সে হুকুম তামল করব । তবে অন্যরা এতে প্রশ্ন উত্থাপন করেছেন যে, সলফে সালিহীন থেকে ‘আনসার’ শব্দ কোন মুনাফিকের ক্ষেত্রে বর্ণিত হয়নি, চাই সে বংশগতভাবেই হোক না কেন । ২. দ্বিতীয় উক্তি হল, ‘আনসারী’ দ্বারা উদ্দেশ্য হল হযরত হাতিব ইবনে আবু বালতাআ রা. । কিন্তু আল্লামা ইমাম নব্বী রা. বলেন, এটা বিশুদ্ধ নয় । কারণ, তিনি আনসারী নন । এর উত্তরে বলা হয়েছে যে, এখানে ‘আনসার’ আভিধানিক অর্থে প্রযোজ্য । অর্থাৎ, যিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করেছেন । ৩. তৃতীয় উক্তি হল সে আনসারী ব্যক্তির নাম ছিল হুমাইদ । কিন্তু এর উপর প্রশ্ন উত্থাপিত হয় যে, বুখারীর কিতাবুস সুলহের ৩৭৩ পৃষ্ঠার রেওয়ায়াতে আছে- এ, 4৫% ৩; ৮ ১৮: অথচ বদরে অংশগ্রহণকারী এ নামের কোন সাহাবী নেই । অতএব এ উক্তি বিশুদ্ধ নয় । মোটকথা, আনসারী ব্যক্তি মুনাফিক নাও হতে পারে, হতে পারে তিনি আনসারী সাহাবী । যার থেকে ক্রুদ্ধ অবস্থায় একটি বড় গুনাহ ও কসুর হয়ে গেছে । পরবর্তীতে তওবা নসীব হয়ে গেছে । আল্লাহই ভাল জানেন সঠিক কোনটি । বুখারী ৬৬০ 1 tp rgile Ll AS ply 2h LUE oN ২৩৪৩. অনুচ্ছেদ : আল্লাহ তাআলার বাণী : “কেউ আল্লাহ্ এবং রাসূলের আনগত্য করে .......যাদের প্রতি আল্লাহ্ অনুগ্রহ করেছেন ।” 8৪: ৬৯ এ আয়াতের শুরু হল £1 0 জি A A lh U6 ১০১১ ১ ০০, ০০১ “আর যারা আল্লাহ ও তদ্বীয় রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে যাদের প্রতি আল্লাহ নেয়ামত দান করেছেন অর্থাৎ, নবী, সিদ্দীক, শহীদ ও নেককারগণ !” -পারা ৫, রুকু ৬ শানে নুযুল- তাবারানী স্বীয় সনদে হযরত আয়েশা সিদ্দাকা রা. সুত্রে বর্ণনা করেছেন, এক ব্যক্তি রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার জান ও সন্তান-সন্ততি অপেক্ষা অধিক প্রিয় । আমি যখন ঘরে থাকি আর আপনার কথা স্মরণ হয় তখন যতক্ষণ না আপনার দরবারে উপস্থিত হয়ে আপনার সাথে সাক্ষাত না করি ততক্ষণ পর্যন্ত স্থবিরতা আসে না । কিন্তু যখন আপনার ওফাতের কল্পনা করি তখন আমি জানি যে, (মৃত্যুর পর আপনার সাথে আমার এ সাক্ষাত হতে পারে না । কারণ) আপনি জান্নাতুল ফিরদাউসে বড় বড় নবী-রাসূলদের সঙ্গে
— পৃষ্ঠা ১৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।