নাসরুল বারী শরহে বুখারী-৯ ১৭১ যখন মজলিস ছেয়ে ফেলল, তখন আবদুল্লাহ্ ইবনে উবাই আপন চাদরে নাক ঢেকে ফেলল । তারপর বলল, আমাদের এখানে ধূলো উড়িয়ো না । এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরেকে সালাম করেন । তারপর বাহন থেকে অবতরণ করলেন এবং তাদেরকে আল্লাহর প্রতি দাওয়াত দিলেন এবং তাদের কাছে কুরআন মজীদ তিলাওয়াত করলেন । আবদুল্লাহ্ ইবনে উবাই বলল, এই লোকটি! তুমি যা বলছ তা যদি সত্য হয় তাহলে এর চেয়ে উত্তম কিছুই নেই । তবে আমাদের মজলিসে আমাদেরকে ভ্রালাতন করবে না । তুমি তোমার তীবুতে যাও । যে তোমার কাছে যাবে তাকে তুমি তোমার কথা বলবে । অনন্তর আবদুল্লাহ্ ইবৃনে রাওয়াহা রা, বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের মজলিসে আমাদের কাছে এগুলো বলবেন । কারণ আমরা তা পছন্দ করি । এতে মুসলমান, মুশরিক এবং ইয়াহুদীরা পরস্পর গালাগালি শুরু করল । এমনকি তারা মারামারিতে লিপ্ত হওয়ার উপক্রম হল । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামাচ্ছিলেন । অবশেষে তারা থামল । এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জজুর পিঠে আরোহণ করে রওয়ানা দিলেন এবং সাদ ইবনে উবাদাহ রা. - এর কাছে গেলেন । নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে সাদ! আবু হুবাব অর্থাৎ, আবদুল্লাহ্ ইবনে উবাই কি বলেছে, তৃমি শুনেছ কি! সে এমন বলেছে সাদ ইবনে উবাদাহ্ রা. বললেন, ইয়া রাসূলাল্লাহ! তাকে ক্ষমা করে দিন । তার দিকে ভ্রুক্ষেপ করবেন না । যিনি আপনার উপর কিতাব নাযিল করেছেন, তার শপথ করে বলছি, আল্লাহ্ আপনার উপর যা নাযিল করেছেন তা সত্য । এতদাঞ্চলের অধিবাসীগণ চুক্তি সম্পাদন করেছিল যে, তাকে রাজমুকুট পরাবে এবং পাগড়িতে ভূষিত করবে (নেতৃত্বের আসনে সমাসীন করবে) । যখন আল্লাহ্ তা'আলা সত্য প্রদানের মাধ্যমে এ পরিকল্পনা অস্বীকার করলেন তখন সে ক্রুদ্ধ ও ক্ষুব্ধ হয়ে উঠে এবং আপনার সাথে সে ব্যবহার করেছে যা আপনি দেখেছেন । এরপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিতেন এবং তাদের ভ্রালাতনে ধৈর্য ধারণ করতেন । আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন, “তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদের এবং মুশরিকদের নিকট থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে ৷”-৩:১৮৬ ৷ আল্লাহ্ তা'আলা আরো ইরশাদ করেছেন, “তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের প্রতি ঈমান আনার পর ঈর্ষামূলক মনোভাববশত আবার তোমাদেরকে সত্য প্রত্যাখ্যানকারীরূপে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা করে । তোমরা ক্ষমা কর এবং উপেক্ষা কর, যতক্ষণ না আল্লাহ্ তা'আলা কোন নির্দেশ দেন । আল্লাহ্ সর্ব বিষয়ে সর্বশক্তিমান !”-২: ১০৯ আল্লাহ্ তা'আলার নির্দেশ মুতাবিক নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার দিকেই প্রত্যাবর্তন করতেন । শেষ পর্যন্ত তাদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা অনুমতি দিলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ চালিয়ে গেলেন এবং তার মাধ্যমে আল্লাহ্ তা'আলা কাফের কুরাইশ নেতাদেরকে হত্যা করলেন তখন ইবনে উবাই ইব্নে সালূল তার সঙ্গী মুশরিক ও প্রতিমা পূজারিরা বলল, এটাতো এমন একটি ব্যাপার যা বিজয় লাভ করেছে । এরপর তারা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ইসলামের বায়আত করে জাহেরীভাবে ইসলাম গ্রহণ করল । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট । হাদীসটি ইমাম বুখারী র. সংক্ষেপে জিহাদে ৪১৯ কিতাবুল মারযায় ৮৪৫, লিবাসে ৮৮১- ৮৮২, আদবে ৯১৬, ইসতিযানে ৯২৪, তাফসীরে ৬৫৫- ৬৫৬, এবং মুসলিম প্রমুখ বর্ণনা করেছেন । 4.৮৯: কাফ-এর উপর যবর । তোয়া-এর নিচে যের । মোটা চাদর, কম্বল । ২34: শব্দটি 42; এর সিফাত । অর্থাৎ, ফাদাক-এর দিকে সম্বন্ধযুক্ত । 423: মোটা কাপড়, কম্বল । $)৬ শব্দটির ফা এবং দাল-এর উপর যবর । এটি মদীনা মুনাওয়ারা থেকে ২ মনযিল দূরে অবস্থিত একটি প্রসিদ্ধ শহর । ১,৯; : জুমলায়ে হালিয়া । Ad ৩১৬৷ 4 ৫ : অৰ্থাৎ, বনু হারিসের মনযিল বা বাড়িসমূহ । বনু হারিস হল হযরত সাদ ইবনে উবাদা রা.- এর গোষ্ঠী ৷
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।