নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ১৬৩ ৭৯. ইবরাহীম ইব্নে মুনযির ........ আবুদল্লাহ ইব্‌নে উমর রা. সূত্রে বর্ণিত, ব্যভিচারে লিপ্ত হয়েছে এমন দু'জন পুরুষ ও মহিলা নিয়ে ইয়াহুদীগণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দরবারে উপস্থিত হল । নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, তোমাদের ব্যভিচারীদেরকে তোমরা কিভাবে শাস্তি দাও? তারা বলল, আমরা তাদের চেহারা কালিমালিপ্ত করি এবং তাদের প্রহার করি । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাওরাতে প্রস্তর নিক্ষেপের বিধান পাও না? তারা বলল, আমরা তাতে এতদসম্পর্কিত কোন কিছু পাই না । তখন আবদুল্লাহ ইবনে সালাম রা. বললেন, তোমরা মিথ্যা বলছ । তাওরাত আন এবং তোমরা যদি সত্যবাদী হও, তবে তা পাঠ কর । এরপর তাওরাত পাঠের সময় তাদের পণ্ডিত পাঠক প্রস্তর নিক্ষেপ বিধির আয়াতের উপর স্বীয় হস্ত রেখে তা থেকে কেবল পূর্ব ও পরের অংশ পড়তে লাগল ৷ রজমের আয়াত পড়ছিল না । আবদুল্লাহ ইব্নে সালাম রা. তার হাতটি তুলে বললেন, এটা কি? যখন তারা পরিস্থিতি বেগতিক দেখল তখন বলল, এটি রজমের আয়াত (প্রস্তর নিক্ষেপে শাস্তির আয়াত) । অনন্তর রাসূলুলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রজম করার নির্দেশ দিলেন । মসজিদের পার্শে জানাযাগাহের (যেখানে মৃত ব্যক্তিকে জানাযা পড়া হয়) নিকটে উভয়কে ‘রজম ’ করা হল । ইবনে উমর রা. বলেন, আমি সেই পুরুষটিকে দেখেছি যে নিজে মহিলার উপর হয়ে তাকে প্রস্তরাঘাত থেকে বাচানোর চেষ্টা করছে । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল ১৬১০ এ ০! GG 03 £৬ 455 বাক্যে স্পষ্ট । £২ ৮, {: ৮ এর উপর যবর, মীম সাকিন । তীর নাম হল আনাস ইবনে ইয়ায । খায়বারের ইয়াহুদীরা চতুর্থ হিজরীর জিলকদ মাসে সে দুজন জিনাকারীকে নিয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হয়েছিল । ৫-০০০ নূন-এর উপর পেশ । হা-এর উপর যবর, প্রথম তাশদীদযুক্ত মীমে যের । এটি ॥=- থেকে নিষ্পন্ন । অর্থাৎ, তাদের চেহারা আমরা কলংকিত করব । শব্দটি মূলত এসেছে = মানে কয়লা থেকে ।-কাসতাল্লানী ০৯ 503 9৩3১৯4 U1: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা জিজ্ঞেস করেছিলেন শুধু প্রমাণ পরিপূর্ণ করার জন্য ৷ যাতে ইয়াহুদীরা প্রস্তরাঘাতে হত্যার হুকুমকে জুলুম ও সীমালংঘন মনে না করে । বরং স্বীয় গ্রন্থ তাওরাতেও দেখে নেয় যে, ইসলামে ব্যভিচারীদের শাস্তি যে প্রস্তরাঘাতে হত্যা, তা তাওরাতেও আছে । একটি সন্দেহের অপনোদন এখানে একটি প্রশ্ন হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জিজ্ঞেস করেছেন- একথা দ্বারা প্রমাণিত হয় যে, তাওরাত ইয়াহুদীদের নিকট সহীহরূপে সংরক্ষিত ছিল । বিকৃত ছিল না । উত্তর : এর ফলে পূর্ণ তাওরাত বিশুদ্ধ ও অবিকৃত হওয়া আবশ্যক হয় না । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে অথবা এমন কোন ইয়াহুদীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে, ইসলাম গ্রহণ করেছিল । অতএব সর্বোচ্চ এতটুকু বলা যেতে পারে যে, প্রশ্নে উল্লেখিত বিষয় তথা প্রস্তরাঘাতে হত্যার বিষয়টি বিশুদ্ধরূপে অবশিষ্ট ছিল । অতএব কোন প্রশ্ন রইল না । {৮ 55: আল্লামা খাত্তাবী র. বলেন, সংরক্ষিত কপি হল হা এবং নূন সহকারে । অর্থাৎ, ৷, > +4 > থেকে । যার অর্থ হল ঝুকে পড়া । ২. অথবা ইয়া-এর উপর পেশ । বাবে ইফ‘আল থেকে । অর্থ একই । তবে অধিকাংশই জীম সহকারে পড়েছেন। > J 91 25৮5 ৫ যার অর্থ হল, কাউকে মার থেকে বাচানোর লক্ষ্যে তার উপর ছেয়ে যাওয়া ।

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।