নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

নাসরুল বারী শরহে বুখারী-৯ ১৫৯ দাওয়াত দিচ্ছি, ইসলাম গ্রহণ করুন, মুক্তি পাবেন । ইসলাম গ্রহণ করুন, আল্লাহ্‌ তা'আলা আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন । আর যদি মুখ ফিরিয়ে থাকেন তাহলে সকল প্রজার পাপরাশিও আপনার উপর নিপতিত হবে । হে কিতাবিগণ! এসো সে কথায়, যা আমাদের ও' তোমাদের মধ্যে একই যে, আমরা আল্লাহ্‌ ছাড়া অন্য কারো ইবাদত করব না, কোন কিছুকেই তার সাথে শরীক করব না । আর আমাদের একে অন্যকে আল্লাহ্‌ ব্যতীত প্রতিপালক রূপে গ্রহণ করব না । যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বল, তোমরা সাক্ষী থাক, আমরা মুসলিম । যখন তিনি পত্র পাঠ সমাপ্ত করলেন চতুর্দিকে উচ্চ রব উঠল এবং গুঞ্জন বৃদ্ধি পেল । তারপর তার নির্দেশে আমাদের বাইরে নিয়ে আসা হল । আবু সুফিয়ান বলেন, আমরা বেরিয়ে আসার পর আমি আমার সাথীদের বললাম যে, ইবনে আবু কাবশার বিষয়টি তো বেড়ে গেছে তথা বিস্তর প্রভাব বিস্তার করেছে রোমীয় রাষ্ট্রনায়ক পর্যন্ত তাকে ভয় পান ৷ তখন থেকে আমার মনে এ দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দীন অতি সত্ববর বিজয় লাভ করবে । শেষ পর্যন্ত আল্লাহ তা'আলা আমাকে ইসলামে দীক্ষিত করলেন । ইমাম যুহরী র. বলেন, তারপর হিরাক্লিয়াস রোমের নেতৃবৃন্দকে ডেকে একটি কক্ষে একত্রিত করলেন এবং বললেন, হে রোকমগণ! তোমরা কি আজীবন সৎপথ ও সফলতার প্রত্যাশী এবং তোমরা কি চাও, তোমাদের রাজত্ব অটুট থাকুক? এতে তারা তার প্রতি বীতশ্রদ্ধ হয়ে বন্য-গর্দভের ন্যায় পলায়নরত হল ৷ কিন্তু দরজাগুলো সবই বন্ধ পেল । এরপর বাদশাহ নির্দেশ দিলেন যে, তাদের সবাইকে আমার নিকট নিয়ে এসো । তিনি তাদের সবাইকে ডাকলেন এবং বললেন, তোমাদের ধর্মের উপর তোমাদের আস্থা কতটুকু আছে তা আমি পরীক্ষা করলাম । আমি যা আশা করেছিলাম তা তোমাদের থেকে পেয়েছি । অনস্তর সবাই তাকে সেজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট থাকল । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট । আল্লামা আইনী র.-এর উক্তি অনুযায়ী ইমাম বুখারী র. হাদীসটি ১৪ জায়গায় উল্লেখ করেছেন-- তিন জায়গায় সবিস্ত রে আর ১১ স্থানে আংশিকভাবে । সবিস্তারে এনেছেন- ১. বাবু বাদইল ওহী পৃষ্ঠা 8৪, ২, কিতাবুল জিহাদ 8১২, ৩. কিতাবুত তাফসীরে ৬৫৩ পৃষ্ঠায়, যা আপনার সামনেই ৷ তাছাড়া আংশিকভাবে নিম্নোক্ত পৃষ্ঠাগুলোতে দষ্টব্য- ১. পৃষ্ঠা-১৩, ২. ৩৬৮, ৩. ৩৯৩, 8. 8১১, ৫. ৪১৮, ৬. ৪৫০, ৭. ৯২৬ এবং ১০৬৮ । আল্লামা কিরমানী র. বলেন, হাদীসে হিরাকু ইমাম বুখারী র. দশটি স্থানে উল্লেখ করেছেন । 8 3 535: হযরত আব্বাস ইবনে আবদুল মুত্তালিব রা.-এর ছেলে যদিও একাধিক ছিলেন তা সত্ত্বেও এখানে উদ্দেশ্য হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ৷ কারণ মূলনীতি হল } +১) ১,3৮১ ৮১ তথা কোন শব্দকে মুতলাক বা নিঃশর্তভাবে উল্লেখ করা হলে, তাতে কোন বিশেষ অর্থের নিদর্শন না থাকলে তদ্বারা ফরদে কামিল উদ্দেশ্য । ২য়. হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা. তার সমস্ত ভাইদের মধ্যে ছিলেন উত্তম, পূর্ণাঙ্গতম ও প্রসিদ্ধতম । এজন্য যখনই হাদীসসমূহে ইবনে আব্বাস রা. এর উল্লেখ আসে সেখানে আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-ই উদ্দেশ্য হয় । তবে শর্ত হল সেখানে অন্য ছেলে উদ্দেশ্য হওয়ার কোন নিদর্শন না থাকতে হবে ৷ যেমন- হাদীসসমূহে ইবনে উমর রা. দ্বারা হযরত আবদুল্লাহ ইবনে উমর উদ্দেশ্য হয় । ইবনে যুবাইর দ্বারা আবদুল্লাহ ইবনে যুবায়র রা., ইবনে মাসউদ দ্বারা হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রা. উদ্দেশ্য হন । কারণ, এসব আবদুল্লাহ তাদের ভাইদের মধ্যে উত্তম ও প্রসিদ্ধতম । ইবনে আব্বাস রা. এর সংক্ষিপ্ত জীবনী হযরত ইবনে আব্বাস রা. রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হযরত আব্বাস রা. এর সাহেবজাদা । তার নাম আবদুল্লাহ । উপনাম আবুল আব্বাস, আবুল খুলাফা । উপাধি তারজুমানুল কুরআন ও রঈসুল মুফাসসিরীন । তার জন্ম ২য় হিজরতের তিন বছর পূর্বে শিবে আবী তালিবে । তার জননী হলেন উম্মুল ফযল লুবাবা বিনতে হারিস রা. । তিনি ছিলেন উম্মুল মুমিনীন হযরত মায়মূনা রা.-এর আপন বোন । প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতকালে তার বয়স ছিল ১৩ বছর ৷ ৬৮ হিজরীতে ৭১ বছর বয়সে হযরত আবদুল্লাহ ইবনে যুবায়র ব'.-এর শাসনামলে তায়েফে তার ইনতিকাল হয় । তার রেওয়ায়াতের সর্বমোট সংখ্যা হল ১ হাজার ছয়শত ষাট ।

— পৃষ্ঠা ১৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।