নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ নাসরুল বারী শরহে বুখারী-৯ এরপর দোভাষীকে বললেন, একে জিজ্ঞেস কর যে, তোমাদের মধ্যে এ ব্যক্তির বংশীয় মর্যাদা কেমন? আবু সুফিয়ান বললেন, তিনি আমাদের মধ্যে অভিজাত বংশের অধিকারী ৷ তিনি জিজ্ঞেস করলেন যে, তার পূর্বপুরুষদের কেউ কি রাজা-বাদশাহ ছিলেন? আমি বললাম, না । তিনি জিজ্ঞেস করলেন, তার সাম্প্রতিক বক্তব্যের পূর্বে তোমরা তাকে কখনো মিথ্যাচারের অপবাদ দিতে পেরেছ? আমি বললাম, না । তিনি বললেন, সন্তরান্ত ব্যক্তিবর্গ তার অনুসরণ করছে, না দুর্বলগণ? আমি বললাম, বরং দুর্বলগণ ৷ তিনি বললেন, তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, নাহ্োস পাচ্ছে । আমি বললাম, বরং বৃদ্ধি পাচ্ছে । তিনি বললেন, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে কেউ কি ধর্ম ত্যাগ করে? আমি বললাম, না । তিনি বললেন, তোমরা তার বিরুদ্ধে কোন যুদ্ধ করেছ কি? বললাম, জী হ্যা । তিনি বললেন, তার বিরুদ্ধে যুদ্ধের ফলাফল কি? আমি বললাম, আমাদের ও তাদের মধ্যে যুদ্ধের ফলাফল হল : একবার তিনি জয়ী হন, আর একবার আমরা জয়ী হই । তিনি বললেন, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেন কি? বললাম, না । তবে বর্তমানে আমরা একটি সন্ধির মেয়াদে আছি । দেখি এতে তিনি কি করেন । আবু সুফিয়ান বলেন, তার পূর্বে আর কেউ কি এমন দাবি করেছে? বললাম, না । তারপর তিনি তার দোভাষীকে বললেন, একে জানিয়ে দাও যে, আমি তোমাকে তোমাদের সাথে সে ব্যক্তির বংশমর্যাদা সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম । তারপর তুমি বলেছ যে, সে আমাদের মধ্যে কুলীন । তদ্রুপ রাসূলগণ শ্রেষ্ঠ বংশেই জন্মগ্রহণ করে থাকেন । আমি জিজ্ঞেস করেছিলাম যে, তার পূর্বপুরুষের কেউ রাজা-বাদশাহ ছিলেন কিনা? যদি থাকতেন তাহলে বলতাম, তিনি তার পূর্বপুরুষদের রাজত্ব পুনরুদ্ধার করতে চাচ্ছেন । আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম যে, দুর্বলরা তার অনুসারী, না সম্ভান্তগণ? তুমি উত্তরে বলেছ যে, না । তাতে আমি বুঝেছি যে, যে ব্যক্তি প্রথমে মানুষের সাথে মিথ্যাচার ত্যাগ করেন, তারপর আল্লাহর সাথে মিথ্যাচারিতা করবেন, তাতো হতে পারে না । আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে, তার ধর্মে দীক্ষিত হওয়ার পর তার প্রতি বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে কেউ ধর্ম ত্যাগ করে কিনা ? তুমি বলেছ, না । আমি বলেছি, ঈমান যখন অন্তরের অনস্তস্থলে একবার প্রবিষ্ট হয় তখন এ রকমই হয় । আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তার অনুসারীরা বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? তুমি বলেছ, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে । আমি বলেছি, ঈমান পূর্ণতা লাভ করলে এ অবস্থাই হয় । আমি জিজ্ঞেস করেছিলাম যে, তোমরা তার বিরুদ্ধে যুদ্ধ করেছ কি? তমি বলেছ, যুদ্ধ করেছ এবং তার ফলাফল হচ্ছে পানি উত্তোলনের বালতির ন্যায় । কখনো তোমাদের বিরুদ্ধে তারা জয়লাভ করে আবার কখনো তাদের বিরুদ্ধে তোমরা জয়লাভ কর । এমনিভাবেই রাসূলদেরও পরীক্ষা করা হয়, তারপর চূড়ান্ত বিজয় তাদের পক্ষেই হয়ে থাকে । আমি জিজ্ঞেস করেছিলাম, তিনি প্রতিজ্ঞা ভঙ্গ করেন কিনা? তুমি বলেছ, না । তক্ুপ রাসূলগণ প্রতিজ্ঞা ভঙ্গ করেন না । আমি জিজ্ঞেস করেছিলাম, তার পূর্বে কেউ এ দাবি উত্থাপন করেছিল কিনা? তুমি বলেছ, না । আমি বলি, যদি কেউ তার পূর্বে কেউ এ দাবি উত্থাপন করেছিল কিনা? তুমি বলেছ, না । আমি বলি, যদি কেউ তার পূর্বে এ ধরনের দাবি করে থাকত তাহলে আমি মনে করতাম এ ব্যক্তি পূর্ববর্তী দাবির অনুসরণ করছে । নামায কায়েম করতে, যাকাত প্রদান করতে, আত্মীয়তা রক্ষা করতে এবং পাপাচার থেকে পবিত্র থাকার নির্দেশ দেন । তা আমি জানতাম, তবে তোমাদের মধ্যে আবির্ভূত হবেন তা মনে করিনি । যদি আমি তার সান্নিধ্যে পৌছার সুযোগ পেতাম তাহলে আমি তার সাক্ষাতকে অগ্রাধিকার দিতাম । যদি আমি তার নিকট অবস্থান করতাম তাহলে আমি তার পদযুগল ধুয়ে দিতাম । আমার পায়ের নিচের জমিন পর্যন্ত তার রাজত্ব বিস্তৃতি লাভ করবে । আবু সুফিয়ান বলেন, তারপর হিরাক্লিয়াস রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্রখানি আনতে বললেন । এরপর পড়তে বললেন । চিঠির বক্তব্য এই : দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, আল্লাহর রাসূল মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর পক্ষ থেকে রোমের অধিপতি হিরাক্লিয়াসের প্রতি । হেদায়াতের অনুসারীর প্রতি শান্তি বর্ষিত হোক । এরপর আমি আপনাকে ইসলামের

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।