নাসরুল বারী শরহে বুখারী-৯ ১৫৩ বুখারী ৬৫২ Wil dy Jos 4 3 ob a sl mt OEE in E53 Sy Bll SY ২৩১২. অনুচ্ছেদ : আল্লাহ তা‘আলার বাণী : “অভিশপ্ত শয়তান থেকে তার ও তার বংশধরদের জন্য তোমার শরণ ও আশ্রয় চাচ্ছি ।”-৩ : ৩৬ dos A aE AA hn LF GD UF PS US GO Uk Cio Do bd I STE EE SE ULE LEMS pr EEE EDS Dh Ble HG ES Ls BY TIA AIA DS UI LA UL ৭২. আবদুল্লাহ্ ইবনে মুহাম্মদ র......... আবু হোরায়রা রা. সূত্রে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক নবপ্রসূত বাচ্চা জন্ুগ্রহণ করার সময় শয়তান তাকে স্পর্শ করেই । যার ফলশ্র্মতিতে শয়তানের স্পর্শমাত্র সে চীৎকার করে উঠে ৷ কিন্তু মরিয়ম আ. ও তাঁর পুত্র ঈসা আ. কে পারেনি । তারপর আবু হোরায়রা রা. বলতেন, যদি তোমরা ইচ্ছা কর তাহলে পড়: pl ole Le G33 Lh i ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট । হাদীসটি কিতাবুল আম্িয়ায় ৪৮৮ এবং কিতাবুত তাফসীরে ৬৫২ পৃষ্ঠায় এসেছে । এ সূরার নাম আলে ইমরান । অধিকাংশ মুফাসসিরের মতে আলে ইমরান দ্বারা উদ্দেশ্য হল হযরত মরিয়ম আ. ও হযরত ঈসা আ. । মূলত : ইমরান নামক মনীষী ছিলেন দু'জন- ১. হযরত মূসা ও হারুন আ. এর পিতা ইমরান ইবনে ইয়াসহার, ২. ইমরান ইবনে মাছান- যিনি হযরত ঈসা আ. এর নানা এবং হযরত মরিয়ম আ. এর পিতা ছিলেন । এ দুমহামনীষীর মাঝে৷ ব্যবধান হল ১৮০০ বছরের ৷ তাদের দুজনের বংশ গিয়ে মিলে ইয়াকুব ইবনে ইসহাক আ. -এর সাথে । উদ্দেশ্য হল, এরা হযরত ইবরাহীম আ.-এর সন্তানদের অন্তর্ভুক্ত । দ্বিতীয় ইমরান তথা ইমরান ইবনে মাছান- এর স্ত্রী হিন্না বিনতে ফাকুছা ,যিনি হযরত মরিয়ম আ.-এর মা এবং হযরত ঈসা আ. এর নানী ছিলেন । তিনি পূর্ণ ইখলাসের সাথে স্বীয় পবিত্র কন্যা মরিয়ম ও তার সন্তান ঈসা আ.-এর জন্য দোয়া করেছিলেন যেন তারা শয়তানী প্রভাব থেকে নিরাপদ থাকেন ৷ হিন্না আরয করেছিলেন, “হে আমার রব! আমি এ (কন্যা) মরিয়মকে এবং তার সন্তানকে বিতাড়িত শয়তান থেকে আপনার আশ্রয়ে দিচ্ছি ।” আল্লাহ তা'আলা এ দোয়া কবুল করেছিলেন । যেমন হযরত আবু হোরায়রা রা. এর উপরোক্ত হাদীস দ্বারা জানা গেল যে, যখন দুনিয়াতে কোন শিশু জন্মগ্রহণ করে তখন শয়তান অবশ্যই তাকে স্পর্শ করে, খোচা মারে ব্যতিক্রম শুধু মরিয়ম আ. ও হযরত ঈসা আ. । অবশ্য হযরত মরিয়ম ও ঈসা আ. ছাড়া অন্য কেউ ব্যতিক্রমভুক্ত না হওয়া আবশ্যক নয় ৷ তাছাড়া সকল ব্যক্তি এ শয়তানী প্রভাব গ্রহণ করবে বা গ্রহণ করলেও পরবর্তীতেও রীতিমত তা বাকী থাকবে তাও জরুরী নয় । নবীগণের ইসমত বা নিষ্পাপতার জিম্মাদারী আল্লাহ তা'আলা নিয়েছেন । এজন্য যদি মেনে নেন যে, জন্মের শুরুতে তারা এ অবস্থার সম্মুখীন হয়েছেন এবং হযরত মরিয়ম ও মূসা আ.-এর ন্যায় এ মূলনীতি থেকে ব্যতিক্রমভূক্তও নন । তবে এতে তারপরও কোন সন্দেহ থাকে না যে, সেসব পবিত্র মাসূম বান্দাদের উপর শয়তানের এ আচরণের কোন ক্ষতির প্রভাব সুনিশ্চিতরূপে পড়তে পারে না । পার্থক্য শুধু এতটুকু যে, হযরত মরিয়ম ও ঈসা আ. কোন হিকমত মাসলিহাতের কারণে এ ছুরতের সম্মুখীনই হননি । অন্যরা সম্মুখীন হয়েছেন কিন্তু এর কোন প্রভাব তাদের উপর পড়েনি । এ ধরনের শাখাগত বৈশিষ্ট্য ব্যাপক ও মৌলিক শ্রেষ্ঠত্বের কারণ হতে পারেনা । হাদীস শরীফে আছে, দুটি বালিকা কয়েকটি কবিতা আবৃত্তি করছিল । রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন । হযরত আবু বকর রা. এলেন, তখনও বালিকারা রীতিমত কবিতা আবৃত্তিতে রত ছিল। এরপর যখন হযরত উমর রা. এলেন তখন বালিকারা উঠে পালাল । রাসূল সাল্রাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উমর যে পথে চলে শয়তান সে রাস্তা ছেড়ে পালিয়ে যায় । এ থেকে কি কোন জ্ঞানী ব্যক্তি এ অর্থ বুঝেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রা. কে নিজের চেয়ে শ্রেষ্ঠ সাব্যস্ত করছেন? মোটকথা, এ মূলনীতি মনে রাখুন যে, শাখাগত শ্রেষ্ঠত্ব দ্বারা মৌলিক ফযীলত আবশ্যক হয় না । গা স্ৃল লাব ৰাৱহে এৰ ie " S—
— পৃষ্ঠা ১৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।