১৪২ নাসরুল বারী শরহে বুখারী-৯ বুখারী ৬৫১ 033d md UN Bet dl jo ২৩০৪. অনুচ্ছেদ : আল্লাহ তাআলার বাণী: “আল্লাহ বেচাকেনাকে হালাল করেছেন আর সূদকে করেছেন হারাম ৷”-২: ২৭৫ এ) অর্থ পাগলামি । ০}! : ১১:। ০! শব্দের অর্থ হল উম্মাদনা- পাগলামী । এতে ইঙ্গিত SHELA LS U2 UD SSL Ls Ll ANSE acs আয়াতের দিকে । -পারা-৩, রুকু-৬ অর্থাৎ, যারা সুদ খায় তারা (কিয়ামতের দিন কবর থেকে) এরূপভাবে উঠে দাড়াবে যেমন জিনে ধরা মানুষ উম্মাদ হয়ে দাড়ায় ৷ ব্যাখ্যা : এ আয়াতে তাদের মত খণ্ডন করা উদ্দেশ্য যারা বলেছিল '/। }+> ৬ ৮4 বেচাকেনা অর্থাৎ, ব্যবসা সূদের মতই । তাদের মত খণ্ডন করা হয়েছে যে, ব্যবসা-বাণিজ্য হালাল আর সূদ হারাম । হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত আছে- সুদখোরদেরকে কিয়ামত দিবসে পাগলরূপে উঠানো হবে । yO TRH 8 B32 UF Hd BIS Gl Cie gf Bie UE 3 A UF DF Bie > pl sl ef “le Al so 0 UE EAE As $y" il " UU Sb El sD ৬৪. উমর ইবনে হাফ্্স ইবনে গিয়াস র......... . সূত্রে বর্ণিত, তিনি বলেন, সুদ সম্পর্কিত সূরা বাকারার শেষ আয়াতগুলো অবতীর্ণ হলে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের নিকট তা তিলাওয়াত করে শোনালেন । তারপর মদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করলেন । ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট । হাদীসটি কিতাবুল বুয়ুতে ২৭৯ এবং কিতাবুত তাফসীরে ৬৫১ পৃষ্ঠায় আসছে । একটি প্রশ্নোত্তর এখানে একটি প্রশ্ন হয় যে, সুদের আয়াত নাযিল হওয়ার অনেক পূর্বে শরাব হারাম হয়েছিল । অর্থাৎ, সূরা মায়েদায় । যেমন আল্লামা আইনী র. বলেন, যদি আপনি প্রশ্ন করেন যে, সূদের আয়াত অবতীর্ণ হবার অনেক পূর্বে শরাব হারাম হয়েছিল । যেমন উলামায়ে কেরাম সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন । যখন শরাব হারাম করা হয়েছে তখন তো এর ব্যবসা-বাণিজ্যও হারাম করা হয়েছে .। অতএব এর ব্যবসা-বাণিজ্য হারাম করা হয়েছে- একথা উল্লেখ করার ফায়দা কী? অতঃপর আল্লামা আইনী র. নিজেই জবাব উল্লেখ করেন, আমি বলি, হতে পারে হুবহু শরাব হারাম হওয়ার পরে এর ব্যবসা-বাণিজ্য হারাম হয়েছে । অথবা হতে পারে যে, ব্যবসা-বাণিজ্য হারাম হওয়ার বিষয়টি তাদের জন্য এবং ভালরূপে চূড়ান্ত পর্যায়ের মন্দত্ব বুঝানোর জন্য উল্লেখ করা হয়েছে ৷ কিংবা এমনও হতে পারে যে, সে মজলিসে এমন লোকও উপস্থিত ছিল যে, ইতিপূর্বে এর ব্যবসা হারাম হয়েছে বলে তার নিকট সংবাদ পৌঁছেনি ৷ তাকে জানানোর জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিষয়টির পুনরাবৃত্তি করেছেন । মোটকথা, আল্লামা আইনী র. তিনটি উত্তর দিয়েছেন। বাকী সংখ্যাগরিষ্ঠে উলামায়ে কেরামের ধারণা নিশ্চিতরূপে এটাই যে, শরাব হারাম হয়েছে অনেক আগে । এর ব্যবসা-বাণিজ্য হারাম হয়েছে এর অনেক পরে । বুখারী ৬৫১ Lal UN Ali i ob ২৩০৫. অনুচ্ছেদ : “আল্লাহ তাআলা সূদকে মিটিয়ে দেন ৷” ব্যাখ্যা : ইমাম বুখারী র. বলেন, 5) 4) "> -এর অর্থ হল, সুদখোরের হাতে সম্পদ ধ্বংস করে দিবেন । এ তাফসীরই করেছেন আবু উবায়দা র. । অর্থাৎ, আল্লাহ তা ধ্বংস করে দিবেন । ফলে সে শেষ জীবনে গরীব কপদর্কহীন হয়ে যাবে । অথবা তার মালের বরকত কমিয়ে দিবেন । উভয় সম্ভাবনাই আছে ।
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।