নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

১২০ নাসরুল বারী শরহে বুখারী-৯ উসমান ইবনে সালিহ-ইব্‌নে ওহাব-জনৈক ব্যাক্তি (আবদুল্লাহ ইবনে লাহীআ) ও হায়ওয়া ইবনে শুরাইহ- বকর ইবনে আমর মাআফিরী বুকায়র ইবনে আবদুল্লাহ-র. সূত্রে নাফি র. থেকে কিছু বাড়িয়ে বলেন যে, এক ব্যক্তি ইবনে উমর রা. - এর নিকট এসে বলল, হে আবু আবদুর রহমান (ইবনে উমর রা. এর উপনাম)! কি কারণে আপনি এক বছর হজ্জ করেন এবং এক বছর উমরা করেন অথচ জিহাদ ফী সাবীলিল্লাহ পরিত্যাগ করেন? অথচ আপনি জানেন, এ ব্যাপারে আল্লাহ তা'আলা কিরূপ উৎসাহিত করেছেন! ইবনে উমর রা. বললেন, ভাতিজা! ইসলামের ভিত্তি স্থাপিত হয়েছে পাচটি বিষয়ের উপর : আল্লাহ্‌ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি ঈমান আনা, পাচ ওয়াক্ত নামায প্রতিষ্ঠা, রমযানের রোযা পালন, যাকাত প্রদান এবং বায়তুল্লাহর হজ্জ আদায় । তখন সে ব্যক্তি বলল, হে আবু আবদুর রহমান! আল্লাহ্‌ তা'আলা তার কিতাবে কি বর্ণনা করেছেন তা কি আপনি শুনেননি? dL ed > EF BE SA Se CRUD CHT OF LE Lol 1 Coal iy Ob 5 অর্থাৎ, “মুমিনদের দু'দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করে দিবে । এরপর তাদের একদল অপর দলকে আক্রমণ করলে তোমরা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ করবে যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরে আসে । যদি তারা ফিরে আসে- তবে তাদের মধ্যে ন্যায়ের সাথে ফায়সালা করবে এবং ইনসাফ করবে । নিশ্চয় আল্লাহ সুবিচারকারীদের ভালোবাসেন !"- ৪৯: ৯, পারা ২২, রুকূ ১৩ আল্লাহ তা'আলা আরো ইরশাদ করেছেন- +৯5 ৩১, 5 এ ১,৮৬ (তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষন না ফিতনার অবসান হয়) এ আয়াতগুলো শ্রবণ করার পর ইবনে উমর রা. বললেন; আমরা এ কাজ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে করেছি । তখন ইসলামের অনুসারীর দল ছিল স্বল্পসংখ্যক, কোন কোন লোককে দীন সম্পর্কে ফিতনায় নিপতিত কর হত অথবা হত্যা করে দেয়া হত বা শাস্তি প্রদান করা হত (মারাত্মক কষ্ট দেয়া হত । হত্যার ক্ষেত্রে মাধী (অতীত) এবং আযাবের ক্ষেত্রে মুযারি’ ব্যবহারের কারণ হল ,হত্যা একবারে হয়ে যায় আর আযাব বা শাস্তি অব্যাহত গতিতে চলতে থাকে ৷) এভাবে ইসলাম (এর শক্তি) বেড়ে গেল । কারণ এখন আর সে ফিতনা অবশিষ্ট থাকেনি । সে ব্যক্তি বলল, আলী ও উসমান রা. সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বললেন, উসমান রা. -কে তো আল্লাহ তাআলা ক্ষমা করেছেন অথচ আল্লাহ তাকে ক্ষমা করে দেন তোমরা তা পছন্দ কর না । (যেহেতু লোকটি খারিজী ছিল সেহেতু আলী ও উসমান রা. সম্পর্কে সে দুর্ভাগার মতবিরোধ ছিল ৷) আর আলী রা. তো রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচাতো ভাই এবং জামাতা । তিনি (ইবনে উমর রা.) হাত দ্বারা ইশারা করে বলেন, এই তো তার ঘর রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘরের কাছে, যেমন তোমরা দেখতে পার । ( হযরত ইবনে উমর রা. এর উদ্দেশ্য হল, আত্মীয়তার দিক দিয়ে নৈকটোযের সাথে সাথে ঘরের দিক দিয়েও নৈকটোযের কথা বুঝানো ।) ব্যাখ্যা : শিরোনামের সাথে মিল স্পষ্ট ৷ উক্ত খারিজী কাফেরদের বিরুদ্ধে সংঘটিত যুদ্ধকে মুসলমানদের পারস্পরিক লড়াইয়ের সমান সাব্যস্ত করে দিয়েছে । মূল উক্ত হাদীসে আলোচিত লড়াই হল ৭৩ হিজরীর ঘটনা । হযরত মু'আবিয়া রা. এর পর যখন আবদুল মালিক ইবনে মারওয়ান শাসক হন তখন মক্কার মুসলমানগণ হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর রা. এর হাতে বায়আত হন । তিনি মক্কায় খলীফা হয়ে যান । আবদুল মালিক ইবনে মারওয়ান হযরত আবদুল্লাহ ইবনে যুবাইর কে বায়আত হতে বলেন ৷ ইবনে যুবাইর রা. তা অস্বীকার করেন ৷ তখন আবদুল মালিক ৭৩ হিজরীতে হাজ্জাজ ইবনে ইউসুফকে সৈন্য বাহিনীসহ মক্কায় প্রেরণ করেন তাকে বাধ্য করে অন্যায়ভাবে হত্যা করতে । হাজ্জাজ সীমাহীন বিপর্যয় সৃষ্টি করে । অবশেষে ইবনে যুবাইর রা. কে শহীদ করে দেয় । L25০} ০১৯: এতে আরেকটি কপি হল ।,=০ /0)৷ ৬। (সোয়াদ ও নূনে যবর) যে ইখতিলাফ দেখছেন তা তারা তৈরি করেছে । -কাসাতাল্লানী 4০৮৬০ ৷ ১59: এতে ইঙ্গিত হল উহুদ যুদ্ধের দিকে । যেহেতু উহুদ যুদ্ধে কিছু সংখ্যক সাহাবীর ইজতিহাদী ভুলের ET FE EEE RE LT নবী সাল্লাল্াহ আলাইহি ওয়াসাল্লাম ডাক দেন ফলে সাহাবায়ে কেরাম পুনরায় একত্রিত হন । যে পলায়নে হযরত উসমান রা.ও ছিলেন । অতঃপর আল্লাহ তা'আলা সবার কসুরী ক্ষমা করে দেন । যেমন সূরা আলে ইমরানে স্পষ্ট বিবরণ রয়েছে ॥9- ০ ৮৮.5), বিস্তারিত বিবরণের জন্য দ্রষ্টব্য নাসরুল বারী কিতাবুল মাগাযীর উহুদ যুদ্ধ ।

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।