নাসরুল বারী বুখারী শরিফ,,,,,,শরহে নাসায়ী,,,,দরসে তিরমিযী ,,,,আওনূল ওয়াদূদ দাউদ শরিফ,,,,,আল-আওনুল মাহমুদ ফি-হল্লি সুনানে আবী দাঊদ (যাকাত – জিহাদ) — নাসরুল বারী (৯ম) বুখারী শরিফ
/ ৭৬০
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ নাসরুল বারী শরহে বুখারী-৯ GE Eas 1 dn JIG CS Le os ale dh So di Io HC BY oe OB Ady at REE Le Cas of ols Ce WL YC ES LS dt GUE tn ২২. আবদুল্লাহ্‌ ইবনে ইউসুফ র......... উরওয়া (ইবনে যুবায়র) র.সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পবিত্র সহধর্মিণী আয়েশা রা. - কে জিজ্ঞেস করলাম আর আমি সে সময় অল্প বয়স্ক ছিলাম । আল্লাহ তা‘আলার বাণী এ আয়াত সম্পর্কে আপনার অভিমত কী? Lg Gib 5 oF Ce UL fC ES LS dl JU Lp BY Las “সাফা এবং মারওয়া পর্বতদ্বয় আল্লাহ্‌ তা'আলার নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত । কাজেই যে বায়তুল্লাহর হজ্জ বা উমরা করার ইচ্ছা করে তার জন্য উভয় পর্বতের মাঝে সায়ী না করলে কোন দোষ নেই !” -২: ১৫৮ আমি মনে করি উক্ত দুই পর্বতের মাঝে সায়ী না করলে কোন ব্যক্তির উপর গুনাহ্‌ বর্তাবে না । তখন আয়েশা রা. বললেন, কখনই এরূপ নয় । তুমি যা বলছ যদি তাই হত তাহলে বলা হত এভাবে 9 054 0 ০ এ চে ৬ - “উভয় পর্বতের মাঝে তাওয়াফ না করায় কোন গুনাহ্‌ বর্তাবে না । (উদ্দেশ্য হল, এটি হরফে নফী সহকারে হত ।) বস্তুত এই আয়াত নাযিল হয়েছে আনসারীদের ব্যাপারে । তারা (ইসলাম পূর্বে) মানাত (একটি প্রতিমা)-এর উদ্দেশে ইহরাম বাধত । এই মানাত ছিল কুদাইদের বিপরীতে । আনসারীরা সাফা এবং মারওয়ার মাঝে সায়ী করা মন্দ জানত । ইসলাম আগমনের পর তারা এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- কে জিজ্ঞেস করল । তখন আল্লাহ্‌ উক্ত আয়াত অবতীর্ণ করেন! ব্যাখ্যা : শিরোনামের সাথে হাদীসের মিল স্পষ্ট । হাদীসটি সবিস্তারে কিতাবুল হজ্জে ২২২ ও ২২৩ পৃষ্ঠায় এসেছে । ৩,৮, শব্দটি মূলত ছিল ১, 2% । ৩ অক্ষরটির ইদগাম হয়েছে ৮ এর মধ্যে । $৬ মীম এর উপর যবর, নূন তাশদীদবিহীন । এটি আলমিয়াত ও তানীছের কারণে গায়রে মুনসারিফ । ৬৬ কাফ-এর উপর পেশ । মক্কা থেকে মদীনায় যাওয়ার পথে অবস্থিত একটি স্থানের নাম । সাফা-মারওয়া মক্কা মুয়াজ্জমায় মসজিদে হারামের পাশে অবস্থিত দুটি পাহাড়ের নাম সাফা-মারওয়া । হজ্জ্ব-উমরায় কাবাঘর তাওয়াফ করে সাফা-মারওয়ার মাঝে সায়ী করে (দৌড়ে) । এখানে তাওয়াফ দ্বারা উদ্দেশ্য সায়ী । কারণ তাওয়াফের অর্থ কোন কিছুর আশে পাশে ঘুরা । এ তাওয়াফ শুধু বাইতুল্লাহর হয়, সাফা-মারওয়ার নয় । বলা হয়, জাহিলিয়াতের যুগে ইসাফ ইবনে আমর নামক একটি ব্যক্তি ছিল । নায়েলা নামক এক রমণীর সাথে তার অবৈধ সম্পর্ক ছিল । এ জালিমগুলো কাবাগৃহে গিয়ে জিনায় লিপ্ত হয়েছিল । আল্লাহ তা'আলা সেখানেই তাদের রূপবিকৃতি ঘটান । ফলে তারা পাথরে পরিণত হয়। পৌত্তলিকরা উপদেশ গ্রহণার্থে তাদের একজন তথা ইসাফকে সাফায় রেখে দেয় আর নায়েলাকে মারওয়ায় । প্রথম প্রথম দর্শকরা উপদেশ গ্রহণ করত যে, কাবাঘরের ন্যায় পবিত্র স্থানে জিনা করার ফলে আল্লাহ তা'আলা এরূপ শাস্তি দেন । কিন্তু কিছু দিন যাওয়ার পর এই বিকৃত পাথরে রূপাস্তরিত জিনিসেরই তারা পূজা করতে আরম্ভ করে । তাওয়াফ করার সময় তারা এগুলোকে স্পর্শ করত এরপর সে হাতগুলোকে পবিত্রতার নিয়তে নিজেদের চেহারায় মুছত । মক্কা বিজয়ের পর যখন কাবাঘরের প্রতিমাগুলো ভেঙ্গে ফেলা হয় তখন সাফা মারওয়ার মাঝে সায়ীর ব্যাপারে কোন কোন মুসলমানের সংশয় সৃষ্টি হয় যে, হয়ত এটা বর্বরতা যুগের কুপ্রথা এবং গুনাহের কারণ । আর কোন কোন মুসলমান তো জালিয়াতের যুগেই এটাকে গুনাহের কাজ মনে করত । তাদের সন্দেহ হল যে, হয়ত ইসলাম যুগেও এটি গুনাহের কাজ হবে । এর ফলেই উক্ত আয়াত অবতীর্ণ হয় এবং বলা হয় যে, এগুলোর মাঝে সায়ী করাতে কোন গুনাহ নেই । হজ্জ্বে সাফা-মারওয়ার মাঝে সায়ী করা ইমাম আহমদ র. এর মতে সুন্নত । ইমাম মালিক ও শাফিঈ র. এর মতে ফরয । ইমাম আজম র, এর মতে ওয়াজিব । এটা পরিহার করলে একটি বকরী জবাই করতে হবে ।

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।