কতিপয় আলেম বলেন, খাদ্যের খাঞ্চা প্রেরিত হয় নি। শাস্তির হুমকি শুনে আবদারকারীরা ভীত হয়ে পড়ে আর আবদার করে নি; কিন্তু নবীর দোয়া বিফল হয় না। আর (কুরআনে) ঘটনাটির উল্লেখ হেকমতবিহীন নয়। সম্ভবত এই দোয়ার প্রভাব এই যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর উম্মত (নাসারা)-এর মধ্যে সম্পদের সচ্ছলতা সবসময় অব্যাহত থেকেছে । আর তাদের মধ্যে যারা অকৃতজ্ঞ হবে, আখেরাতে সম্ভবত তারা সবচেয়ে বেশি শাস্তির উপযুক্ত হবে। এতে মুসলমানের জন্যও উপদেশ রয়েছে যে, আল্লাহর দরবারে তার প্রার্থিত বিষয় যেনো অস্বাভাবিক উপায়ে না চায়। কেননা, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা খুব কঠিন। বাহ্যিক উপকরণে তৃপ্ত থাকলে সেটাই উত্তম । এই ঘটনা থেকে প্রমাণিত হয়েছে যে, আল্লাহর দরবারে সংরক্ষণ পেশ করা হয় না৷” এই প্রসঙ্গে হযরত আম্মার বিন ইয়াসির রা. উপদেশ ও শিক্ষাগ্রহণ সম্পর্কে খুব সুন্দর কথা বলেছেন হযরত ইসা আলাইহিস সালাম-এর কাছে তার সম্প্রদায় খাদ্যে পরিপূর্ণ খাঞ্চা (মায়িদা) নাযিল হওয়ার আবেদন জানালো। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়া হলো, তোমাদের আবেদন এই শর্তের সঙ্গে মঞ্জুর করা যাবে যে, তোমরা বিশ্বাসঘাতকতা করবে না, তা গোপন করে রাখবে না এবং পরের দিনের জন্য সঞ্চয় করেও রাখবে না। অন্যথায় তা বন্ধ করে দেয়া হবে এবং তোমাদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে যা আর কাউকেও দেয়া হবে না। মনোনিবেশ করো যে, তোমরা উট ও বকরির পাল লেজ ধরে সেগুলোকে বনে-জঙ্গলে চরাতে। তারপর আল্লাহ তাআলা আপন করুণায় তোমাদেরই মধ্য থেকে একজন মনোনীত রাসুল প্রেরণ করেন। তার বংশ সম্পর্কে তোমরা বিশেষভাবে অবগত । তিনি তোমাদেরকে এই ংবাদ প্রদান করেছেন যে, অচিরেই তোমরা অনারব জাতিগুলোর ওপর জয়লাভ করবে। তিনি তোমাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন যে, ধন-সম্পর্দের প্রাচুর্য দেখে কখনো তোমরা রুপা বা সোনার ভাণ্ডার সঞ্চয় করবে না। কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, বেশি সময় গত না "১ 5 ০০৮, সুরা মায়িদা। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।