খাঞ্চা প্রেরিত হওয়ার পর তাদের প্রতি নির্দেশ দেয়া হয়েছিলো যে. খাঞ্চা থেকে কেবল গরিব, মিসকিন ও রুগ্ণ ব্যক্তিরাই খাবে; ধনী ও সুস্থ লোকেরা তা থেকে খাবে না। কিছুদিন এই নিদেশ পালন করার পর লোকেরা ধীরে ধীরে তা লঙ্ঘন করতে শুরু করলো । অথবা এই নির্দেশ দেয়া হয়েছিলো যে, সবাই খাদ্যের খাঞ্চা থেকে খাবে; কিন্তু পরের দিনের জন্য সঞ্চয় করে রাখবে না। কিছুদিন পর লোকেরা এই আদেশ লঙ্ঘন করতে শুরু করলো । তার ফল দাড়ালো এই যে, কেবল খাদ্যের খাঞ্চার প্রেরণই বন্ধ হলো নাং বরং যারা নির্দেশ লঙ্ঘন করেছিলো তাদেরকে শুকর ও বানরের আকৃতিতে রূপান্তর করা হলো ।”* যাই হোক । এসব রেওয়ায়েতে এক্যপূর্ণ বক্তব্যগুলোর সারমর্ম এই যে, আল্লাহ তাআলা হযরত ইসা আলাইহিস সালাম-এর প্রার্থনা মঞ্জুর করার পর আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেয়া হলো যে, খাদ্যের খাঞ্চা প্রস্তুত হোক । ফলে মানুষের চোখের সামনেই আল্লাহর ফেরেশতাগণ আকাশের শূন্যমণ্ডল থেকে খাদ্যের খাঞ্চা নিয়ে অবতীর্ণ হলো। একদিকে ফেরেশতাগণ খাঞ্চা নিয়ে ধীরে ধীরে নামছিলেন আর অন্যদিকে হযরত হাত উঠিয়ে দোয়ায় রত ছিলেন। এ-অবস্থায় খাদ্যের খাঞ্চা এসে পৌছলো এবং হযরত ইসা আলাইহিস সালাম দুই রাকাত শোকরানা নামায আদায় করলেন । তারপর খাঞ্চা উন্মোচন করলেন। তাতে ভাজা মাছ, টাটকা ফল ও রুটি দেখতে পেলেন। খাঞ্চা উন্মোচন করামাত্র তার সুঘাণ ছড়িয়ে পড়লো এবং লোকদেরকে মোহিত করে দিলো। হযরত ইসা আলাইহিস সালাম লোকদের নির্দেশ দিয়ে বললেন, তোমরা খাও । কিন্তু লোকেরা তাকে অনুরোধ জানালো : আপনি শুরু করুন। তিনি বললেন, এটা আমার জন্য আসে নি; তোমাদের আবদারের ফলে প্রেরিত ইয়েছে। এই কথা শুনে লোকেরা ঘাবড়ে গেলো তারা ভাবলো, না- জানি কী পরিণতি হয়__আল্লাহর রাসুল খাবেন না আর আমরা খাবো! LE ত বাদ্য পৰিপূৰ্ণ খাঞ্চা প্রেরণ করার জন্য কেবল হাওয়ারিগণই প্রার্থনা করেছিলেন, কিন্তু তা করেছিলেন সবার পক্ষ থেকে। এ-কারণে এটা জানা কথা যে, যেসব বর্ণনায় অবাধ্যাচরণ ও তার পরিণামে আযাব নাযিল হওয়ার কথা উল্লেখ করা হয়েছে, সেগুলোর হাওয়ারিদের মধ্য থেকে কারো প্রতি মোটেই নয়। কেননা, এমন ইঙ্গিত কুরআনের শিষ্ট ব্তব্যের বিপরীত ৷ _ীসাসুল কুরআন (১০ম) - ৭ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।