একনিষ্ঠ ও উৎসর্গিতপ্রাণ হাওয়ারিদের জামাত খাটি ঈমানদার ও দৃঢ় বিশ্বাসী ছিলেন; কিন্তু শিক্ষা, সামাজিক লৌকিকতা ও সংস্কারের প্রেক্ষিতে অত্যন্ত সাদাসিধে এবং জীবনযাত্রার প্রয়োজনীয় আসবাব ও সরঞ্জামের বিবেচনায় দরিদ্র ও দুর্বল জামাত ছিলেন। এ-কারণে তারা সরলতার সঙ্গে ও সরল মনে হযরত ইসা আলাইহিস সালাম-এর কাছে এই আবেদন করেছিলেন যে, ‘যে-মহান আল্লাহর এই অসীম ক্ষমতা রয়েছে_-যার একটি নমুনা আপনার পবিত্র অস্তিত্ব এবং ওইসব মুজিযা (নিদর্শন) যেগুলোকে আল্লাহ তাআলা আপনার নবুওত ও রিসালাতের সত্যতা প্রতিপাদনের জন্য আপনার হাতে প্রকাশ করেছেন __সেই মহান আল্লাহর অবশ্যই এই ক্ষমতা থাকবে যে, তিনি আমাদের জন্য অদৃশ্য থেকে একটি খাদ্যপূর্ণ খাঞ্চা নাযিল করবেন। এর ফলে আমরা জীবিকা উপার্জনের চিন্তা থেকে মুক্ত থেকে নিশ্চিন্ত মনে আল্লাহ তাআলার যিকির- আযকার এবং সত্যধর্মের প্রচার- ও প্রসারকার্যে লিপ্ত থাকবো ।' হযরত ইসা আলাইহিস সালাম তার সঙ্গীদের আবেদন শুনে উপদেশ দিলেন যে, ‘আল্লাহ ‘তাআলার ক্ষমতা অসীম ও অনন্ত; কিন্তু খাঁটি বান্দার জন্য আল্লাহকে এভাবে পরীক্ষা করা সমীচীন নয়। সুতরাং আল্লাহকে ভয় করো এবং এ-ধরনের চিন্তা-ভাবনা ত্যাগ করো।' এ-কথা শুনে হাওয়ারিগণ বললেন, ‘আমরা আল্লাহকে পরীক্ষা করবো! তা কখনোই নয়। আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য তো এই যে, জীবিকা অর্জনের প্রচেষ্টা ও শ্রম থেকে অন্তরকে নিশ্চিত করে আল্লাহ তাআলার সেই দানকে জীবনযাপনের একমাত্র ভরসা বানিয়ে নেবো এবং তাতে আপনার সত্যতা প্রতিপাদনে নিশ্চিত সত্যের বিশ্বাস আরো দৃঢ় ও শক্তিশালী হবে। আর আমরা তার প্রভূত্বের পক্ষে মানবজগতের জন্য সত্য সাক্ষী হয়ে থাকবো ৷' হযরত ইসা আলাইহিস সালাম যখন তাদের পৌনঃপুনিক আবদার ও জেদ দেখলেন, তিনি আল্লাহর দরবারে প্রার্থনা করলে, ‘হে আল্লাহ, আপনি এদের যাচ্ঞা পূর্ণ করুন এবং আসমান থেকে আমাদের জন্য খাদ্যপূর্ণ খাঞ্চা নাযিল করুন । তা যেনো আপনার অসস্তষ্টির প্রকাশক্ষেত্র সাব্যস্ত না হয়; বরং আমাদের পূর্বাপর সবার জন্য আনন্দোৎসবের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।