ও সংশোধনের অধিক ক্ষতি হতে পারে, নবী সেই দল সম্পর্কে অনবহিত ও অসচেতন না থাকেন। সুতরাং, কোনো মুনাফিক কখনোই এবং কোনো অবস্থাতেই নবী ও রাসুলের প্রিয়ভাজন, নির্ভরযোগ্য ও নিকটস্থানীয় হতে পারে না। অবশ্য এটা একটি ভিন্ন বিষয় যে, নবী সত্যধর্মের কল্যাণ নিশ্চিত করতে মুনাফিকদের সঙ্গে এড়িয়ে চলা ও ক্ষমাসুলভ কর্মপন্থা অবলম্বন করা সঙ্গত মনে করেন। যেমন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে একজন সাহাবি জিজ্ঞেস করলেন, ‘আপনি তো মুনাফিকদের মুনাফেকি অবস্থা সম্পর্কে বিশেষভাবে অবগত আছেন, তবে তাদের বিরুদ্ধে তাদের খারাপ কর্মকাণ্ডের শাস্তির ব্যবস্থা কেনো করছেন না, যাতে মুসলিমগণ ওইসব মুনফিকের মুনাফেকি থেকে মুক্ত থাকতে পারে?' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জবাবে বলেছিলেন, ‘তাদের প্রকাশ্যে ঈমান আনার পর অমুসলিমরা তাদেরকে মুসলিম বলেই মনে করছে। এখন আমি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করলে তারা এই ধোকায় পতিত হবে যে, মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার সঙ্গীদের হত্যা করতেও দ্বিধা করে না ৷’ দ্বিতীয় এই বিষয়টি প্রমাণিত হয় যে, ইয়াহুদার ভেতরে তখনই শয়তান প্রবেশ করেছিলো যখন ইসা আলাইহিস সালাম নিজ হাতে তার মুখে খাদ্যের পূর্ণগ্রাস তুলে দিয়েছিলেন। কিন্তু এ-ব্যাপারটি যুক্তি ও বর্ণনাগত প্রমাণের বিরোধী । কারণ, পবিত্র ও মুত্তাকি লোকদের হাতে যা-কিছু হয়ে থাকে তার প্রতিক্রিয়া তো বরকতময় ও পবিত্রই হয়ে থাকে; তাতে কখনো মন্দ ক্রিয়া বা শয়তানের প্রবেশ ঘট্টে না। নিঃসন্দেহে এটা সত্য যে, সত্যের মানদণ্ড যখন প্রতিষ্ঠিত হয় তখন তার দ্বারা খাটি ও মেকি উভয় বস্তুর স্বরূপ প্রকাশিত হয়ে পড়ে । কিন্তু কখনো এমন হয় না যে, ওই মানদণ্ডের সংস্পর্শে এলে কোনো খাটি বস্তুর মধ্যে মেকিত্ব সৃষ্টি হয় । আর ইঞ্জিলের বর্ণনায় অবস্থা প্রথমটি নয়, দ্বিতীয়টি । তৃতীয় বিষয় এই যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর যে-সকল হাওয়ারির ব্যাপক প্রশংসা ও স্তবে বাইবেল বিভিন্ন স্থানে পঞ্চমুখ তাদের মধ্যে একজন, দুইজন বা পাচ-দশজন নয়, সবাই বিশ্বাসঘাতকতা ও কাপুরুষতার সঙ্গে ইসা আলাইহিস সালাম থেকে দূরে সরে গেলেন, যখন সত্যধর্মের হেফাজত ও সাহায্যের জন্য সবচেয়ে বেশি তাদের প্রয়োজন www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।