আর ম্যাথুর ইঞ্জিলে (G০5! ০f Mahe) হাওয়ারি শামাউন পির্টাস, যিনি অন্যান্য ইঞ্জিলের বক্তব্য অনুযায়ী ইয়াসু আলাইহিস সালাম- এর প্রিয় ও নির্ভরযোগ্য ছিলেন, সম্পর্কে বলা হয়েছে _ “শামাউন পিটার্স তাকে বললেন, ‘হে আল্লাহর বন্ধু, আপনি কোথায় যাচ্ছেন?’ ইয়াসু আলাইহিস সালাম জবাব দিলেন, ‘আমি যেখানে যাচ্ছি, এখন তুমি আর আমার পেছনে পেছনে আসতে পারবে না। কিন্তু পরে আসবে ৷’ পিটার্স বললেন, ‘হে আল্লাহর বন্ধু, এখন আমি কেনো আপনার পেছনে আসতে পারবো না, আমি তো আপনার জন্য আমার জীবনদান করবো ।' ইয়াসু আলাইহিস সালাম জবাব দিলেন, ‘তুমি কি সত্যিই আমার জন্য জীবনদান করবে?’ আমি তোমাকে সত্য সত্য বলছি, মোরগ বাগ দেবে না, যে পর্যন্ত তুমি আমাকে তিনবার অস্বীকার না করবে।'”*৯ আর ম্যাথুর ইঞ্জিলেই হযরত ইয়াসু আলাইহিস সালাম-এর সহচর (হাওয়ারি)-বৃন্দের নির্বুদ্ধিতা এবং ইয়াসু আলাইহিস সালামকে নিঃসঙ্গ ও নিঃসহায় অবস্থায় ফেলে রেখে পলায়ন করার বিষয়টিকে উল্লেখ করা হয়েছে এভাবে_ “এতে তার সব শিষ্য তাকে পরিত্যাগ করে পালিয়ে গেলো ।”** এই উদ্ধৃতগুলো থেকে এমন তিনটি বিষয় প্রমাণিত হচ্ছে যেগুলোকে যৌক্তিক প্রমাণ ও বর্ণনাগত দলিল মেনে নিতে প্রস্তুত নয় প্রথম বিষয় এই যে, যে-সকল সহচর (হাওয়ারি) হযরত ইসা আলাইহিস সালাম-এর একান্ত নিকটস্থানীয় ও নির্ভরযোগ্য এবং তার প্রিয়ভাজন ছিলেন, পরিণামে তারা কেবল কাপুরুষই নন, বরং মুনাফিক সাব্যস্ত হয়েছেন। কিন্তু যুক্তি ও বর্ণনাগত প্রমাণের মীমাংসা এই যে, যদিও প্রত্যেক নবী ও ংশোধকের দলে একটি ক্ষুদ্র দল সাধারণত মুনাফিক হয়ে থাকে, কিন্তু এক নবী ও সংশোধকের মধ্যে আবহমান কাল থেকে এই পার্থক্য রয়েছে যে, সংশোধক তার দলের মুনাফিকদের সম্পর্কে অবহিত না হতে পারেন, নবী ও রাসুলকে আল্লাহ তাআলা ওহি দ্বারা প্রথম থেকেই খাটি সহচর ও মুনাফিক সম্পর্কে অবহিত করে দিয়ে থাকেন । যাতে অবিশ্বাসী কাফেরদের চেয়ে যে-দল দ্বারা সত্যপন্থাদের এবং তার সত্যের আহ্বান * মতি, অধ্যায় ২৭, অধ্যায় ৪৬ । ** মৃতি, অধ্যায়, আয়াত ৪৬ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।