সত্যধর্মের জন্য আত্মোৎসর্গী সেবা সম্পর্কে সুরা সাফ্ফ-এর আয়াত Ab Lol IE Sb AT pl ৬৬৬ ‘তখন আমি যারা ঈমান ফলে তারা বিজয়ী হলো’-এ যথেষ্ট ইঙ্গিত বিদ্যমান। আর এ-কারণেই হযরত শাহ আবদুল কাদির (নাওওয়ারাল্লাহু মারকাদাহু) আলোচ্য আয়াতের তাফসিরে এতিহাসিক প্রমাণ উল্লেখ করেছেন এভাবে_ ‘হযরত ইসা আলাইহিস সালাম-এর পর তার সহচর (হাওয়ারি)-বৃন্দ ব্যাপক প্রচেষ্টা ব্যয় করেছেন। তাতেই তার ধর্ম প্রসার লাভ করেছে । আমাদের হযরত (মুহাম্মদ) সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পরেও তার অনুসারী মুসলমানগণ তার চেয়ে বেশি করেছেন।' পক্ষান্তরে বাইবেল (ইঞ্জিল) কোনো কোনো স্থানে হাওয়ারিদের ফযিলত ও প্রশংসা বর্ণনায় পঞ্চমুখ হলেও অন্যদিকে তাদের ভীরু ও বিশ্বাসঘাতক সাব্যস্ত করেছে। ইউহার্নার ইঞ্জিলে হযরত ইসা আলাইহিস সালাম-এর বিখ্যাত ও নির্ভরযোগ্য হাওয়ারি ইয়াহুদা সম্পর্কে ওই সময়ের অবস্থা ‘যখন ইহুদিরা হযরত ইয়াসু আলাইহিস সালামকে গ্রেফতার করতে চাচ্ছিলো' বর্ণিত আছে এভাবে _ “এসব কথা বলে হযরত ইয়াসু আলাইহিস সালাম মনে মনে আতঙ্কগ্রস্ত হলেন এবং এই সাক্ষ্য প্রদান করলেন যে, ‘আমি তোমাদের সত্য বলছি, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তি আমাকে ধরিয়ে দেবে।'’ তিনি এ-কথা কার উদ্দেশে বলছেন এ-বিষয়ে শিষ্যমণ্ডলী সন্দিক্ধ হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন... এক ব্যক্তি, যাকে ইয়াসু আলাইহিস সালাম খুব ভালোবাসতেন... ইয়াসু আলাইহিস সালাম-এর সামনে দাড়িয়ে বললেন, হে আল্লাহর বন্ধু, সে কে? হযরত ইয়াসু আলাইহিস সালাম জবাব দিলেন, ‘যাকে আমি খাদ্যের পূর্ণ গ্রাস দান করবো ।' তারপর তিনি খাদ্যের পূর্ণ গ্রাস নিলেন এবং তা শামাউন আসকারিউতির পুত্র ইয়াহুদাকে দান করলেন । এই গ্রাসের পর শয়তান তার ভেতরে প্রবেশ করলো ।”* * অধ্যায় ১৩, আয়াত ২১-২৭ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।