বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আহ্বানে সাড়া দিতে ও সত্যধর্মের জন্য প্রাণ উৎসর্গ করতে প্রথমে দুর্বল ও দর্দ্রি শ্রেণির লোকেরাই অগ্রসর হয়ে থাকে । নিমনস্তরের লোকেরাই জীবন-উৎসর্গের প্রমাণ দিয়ে থাকে। আর যুগের শক্তিমান ও ক্ষমতাশালী লোকেরা গর্ব ও অহঙ্কারের সঙ্গে মোকাবিলা ও বিরোধিতার জন্য সামনে এগিয়ে আসে এবং বিরোধিতামূলক তৎপরতার সঙ্গে আল্লাহর দীনের বিকাশ ও উন্নতির পথে প্রবল বাধা হয়ে দাড়ায় । কিন্তু আল্লাহ তাআলার কর্মফল প্রদানের নীতি কার্যকর হলে পরিণতি হয় এই যে, সত্যধর্মের জন্য প্রাণ উৎসর্গকারী দুর্বলেরাই সফলতা লাভ করে; আর গর্বস্কীত ও অহঙ্কারী শক্তিমান বিরোধীরা পৃথিবীতেই ধ্বংসের লাঞ্চনাকর গহ্বরে পতিত হয়। অথবা অপদস্থ ও লাঞ্চিত হয়ে মাথা নীচু করা ছাড়া তাদের সামনে আর কোনো উপায় থাকে না। হযরত ইসা আলাইহিস সালাম-এর হাওয়ারি এবং কুরআন ও ইঞ্জিলের তুলনা কুরআন হযরত ইসা আলাইহিস সালাম-এর হাওয়ারিদের ফযিলত ও মর্যাদা বর্ণনা করেছে। সুরা আলে ইমরানের আয়াত আপনাদের সামনে রয়েছে। হযরত মাসিহ আলাইহিস সালাম সত্যর্মের সাহায্যের জন্য আহ্বান জানালে যারা সর্বপ্রথম ‘আমরা আল্লাহর (দীনের) সাহায্যকারী’ বলে আওয়াজ তুলেছিলেন তারা এই পুণ্যআরাই ছিলেন । সুরা সাফ্‌ফ-এ আল্লাহ রাবকুুল আলামিন যখন মুসলমানদের সম্বোধন করে )০াঁ $$ “৷ ‘তোমরা আল্লাহর (দীনের) সাহায্যকারী হয়ে যাও' বলে উৎসাহ প্রদান করেছেন তখন প্রাচীনকালের উম্মতদের স্মরণ করানোর প্রেক্ষিতে ওইসকল পুণ্যাত্মারই উলেখ করেছেন এবং তাদেরই দৃষ্টান্ত ও উদাহরণ পেশ করে সত্যের সাহায্যের জন্য উৎসাহিত করেছেন। আর সুরা মায়েদায় ঈমান ও সত্যের আহ্বানের সামনে নতি স্বীকার ও আনুগত্যের যে-চিত্র অঙ্কন করা হয়েছে, সেটাও তাদের একনিষ্ঠতা, সত্যান্বেষণ ও সত্যের জন্য প্রচেষ্টার জীবস্ত ছবি। এ-সবকিছুই ওই সময়ের অবস্থা যখন পর্যন্ত হযরত ইসা আলাইহিস সালাম তাদের মধ্যে জীবিত ছিলেন। কিন্ত তার ‘আসমানে উত্তোলিত হওয়া'র পর হাওয়ারিদের পূর্ণ দৃঢ়তা ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।