বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

সবচেয়ে বড় ইমাম বা মুজাদ্দিদে আজম সাব্যস্ত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনুল কারিমে নির্দেশ দিয়েছেন Lis Al ip “তোমরা একনিষ্ঠ ইবরাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো।” [সুরা আলে ইমরান : আয়াত ৯৫] অর্থাৎ, তোমরা তোমাদের পূর্বপুরুষ ইবরাহিমের ধর্মের অনুসরণ করো, যিনি সবধরনের বাতিল ও শিরক থেকে বিচ্ছিন্ন হয়ে একমাত্র আল্লাহ- অভিমুখী হয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন “এটা তোমাদের পিতা ইবরাহিমের মিল্লাত ধর্মাদর্শ। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম* এবং এই কিতাবেও।” [সুরা হজ: আয়াত ৭৮] আর হযরত মুসা আলাইহিস সালাম-এর পবিত্র জীবনের আলোচনা গুরুত্বপূর্ণ এ-কারণে যে, তার দাওয়াত ও তাবলিগের ঘটনাবলি__তার জাতির মূর্খতা, নাফরমানি, আল্লাহর শত্রুদের সঙ্গে সংঘাত, অবিরাম দুঃখ-দুদৰ্শায় ধৈর্য ধারণ করা ও দৃঢ় থাকা-_এবং এ-জাতীয় অন্যান্য বিষয়ে তার ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মধ্যে খুব বেশি সাদৃশ্য ও সামঞ্জস্য পাওয়া যায়। আর এ-কারণে সেসব ঘটনাবলি ও অবস্থাবলি সত্যকে গ্রহণ ও সত্যকে অস্বীকার এবং তার পরিফল ও পরিণামের ধরাবাহিকতায় শিক্ষা ও উপদেশের উপকরণ যোগিয়ে দেয় এবং দৃষ্টান্ত ও সাক্ষ্য হওয়ার মর্যাদা রাখে । আর হযরত ইসা আলাইহিস সালাম-এর পবিত্র জীবনের পবিত্র আলোচনা উপরিউক্ত বৈশিষ্ট্য ও বিশেষত্বের ভিত্তিতে বিশেষ গুরুত্ব রাখে। মোটকথা, কুরআনুল কারিম হযরত ইসা আলাইহিস সালাম-এর জীবনের অবস্থা ও ঘটনাবলিকে বিস্তারিত ও পূর্ণাঙ্গ বর্ণনা করেছে। তার পবিত্র জীবনের সূচনারূপে তার সম্মানিতা মাতা হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর জীবনের ঘটনাবলিকেও উজ্জ্বল করে দিয়েছে যাতে কুরআনুল * মুসলিম ও হানিফ শব্দদুটির ভাবার্থ এক । মুসলিম শব্দের অর্থ আল্লাহ তাআলার অনুগত; আর হানিফ শব্দের অর্থ যাবতীয় বিষয়-আশয় থেকে বিমুখ হয়ে একমাত্র আল্লাহ-অভিমুখী । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।