বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

নিদর্শনসহ তাদের কাছে এলো তখন তারা (বনি ইসরাইল) বলতে লাগলো, ‘এ তো এক স্পষ্ট যাদু ৷'” [সুরা সাফফ : আয়াত ৬] J wi, jw Gr E50 ih ug) Ab GT ali a (CS JT 2) ) al fo [BEE “যখন ইসা তাদের অবিশ্বাস উপলব্ধি করলো তখন সে বললো, ‘আল্লাহর পথে কারা আমার সাহায্যকারী?’ হাওয়ারিগণ'* বললো, ‘আমরাই আল্লাহর পথে সাহায্যকারী । আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি । আমরা আত্মসমর্পণকারী, তুমি এর সাক্ষী থেকো । হে আমাদের প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছো তাতে আমরা ঈমান এনেছি এবং আমরা এই রাসুলের অনুসরণ করেছি । সুতরাং, আমাদেরকে সাক্ষ্যদানকারীদের অন্ত ভুক্ত করো।'" [সুরা আলে ইমরান : আয়াত ৫২-৫৩] হযরত ইসা আলাইহিস সালাম-এর হাওয়ারি শত্ৰুদল ও বিরোধীদের বাধা-বিপত্তি ও কুৎসা রটনা সত্বেও হযরত ইসা আলাইহিস সালাম তার পদীয় দায়িত্ব ‘সত্যের প্রতি আহ্বান’ তৎপরতার সঙ্গে চালিয়ে যাচ্ছিলেন। বনি ইসরাইলের বসতি ও বাসস্থানগুলোতে দিন-রাত আল্লাহ তাআলার পয়গাম শুনাচ্ছিলেন। স্পষ্ট দলিল ও জানাচ্ছিলেন। আল্লাহ ও আল্লাহর আদেশের অবাধ্যাচারী ও বিদ্রোহী লোকজনের ভিড়ে কতিপয় পুণ্যাত্মাও বেরিয়ে আসতেন যারা হযরত ইসা আলাইহিস সালাম-এর আহ্বানে সাড়া দিতেন এবং প্রকৃত অর্থেই সত্যধর্মকে গ্রহণ করতেন। এই পবিত্র বান্দাদের মধ্যেই ওইসকল পবিত্রাত্মাও ছিলেন যারা হযরত ইসা আলাইহিস সালাম-এর সাহচর্যের মর্যাদা লাভ করেছিলেন। তারা কেবল ঈমানই আনেন নি; বরং সত্যধর্মের উন্নতি ও সফলতার জন্য তারা জানমালও কুরবান করে দীনের খেদমতের জন্য নিজেদের উৎসর্গ করে দিয়েছিলেন। অধিকাংশ সময় হযরত ইসা আলাইহিস সালাম-এর সঙ্গে থেকে ধর্ম প্রচারে তাকে " হযরত ইসা আলাইহিস সালাম-এর বিশেষ অনুসারীদের হাওয়ারি বলা হয়। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।