বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আখ্বিয়া আলাইহিমুস সালাম-এর এই জাতীয় নিদর্শন বা মুজিযা প্রদর্শন আল্লাহ তাআলার সাধারণ নিয়মাবলি থেকে ভিন্ন এমন এক ইলমের দ্বারা প্রদর্শিত হচ্ছে যা কেবল আল্লাহ-প্রদত্ত পবিত্র গুণাবলিসম্পনন মহাপুরুষদের জন্যই নিদিষ্ট রয়েছে। তারা ছাড়া মানবজগতের আর কেউ মুজিযার তত্ব উপলব্ধি করতে সক্ষম ছিলো না । এ-কারণেই তারা শত্রুতা ও বিরোধিতাবশত তা অবিশ্বাস করায় বদ্ধপরিকর ছিলো; তা অবিশ্বাস পন্থা তাদের কাছে ছিলো না। সুতরাং, এসব বিষয়কে যাদু বলাও সেগুলোর মুজিযা ও আল্লাহর নিদর্শন হওয়ার পক্ষে শক্তিশালী দলিল । হযরত ইসা আলাইহিস সালাম এবং তার শিক্ষার সারকথা হযরত ইসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে দলিল ও প্রমাণ এবং আল্লাহর নিদর্শনসমূহের মাধ্যমে সত্যধর্মের শিক্ষা দিতে থাকলেন। তাদের ভূলে-যাওয়া শিক্ষাকে স্মরণ করিয়ে দিয়ে মৃত অন্তরসমূহে নবজীবন দান করতে থাকলেন আল্লাহ ও আল্লাহর একত্বের ওপর ঈমান, নবী ও রাসুল আলাইহিমুস সালাম-এর সত্যতা প্রদিপাদন, আখেরাতের ব্যাপারে ঈমান, আল্লাহর ফেরেশতাদের ওপর ঈমান, অদৃষ্ট বিধান ও তাকদিরের ওপর ঈমান, আল্লাহর রাসুলগণ ও কিতাবসমূহের ওপর ঈমান, সচ্চরিত্রতা অবলম্বন, খারাপ কাজ বর্জন করা ও তা থেকে দূরে থাকা, আল্লাহ তাআলার ইবাদতে আগ্রহ, দুনিয়ার লোভের প্রতি ঘৃণা, আল্লাহর সৃষ্ট জীবের প্রতি ভালোবাসা-_এগুলোই ছিলো শিক্ষা ও দীক্ষা যা তার জীবনের দৈনন্দিন কাজ ও পদীয় দায়িত্‌ ছিলো। তিনি তাওরাত, ইঞ্জিল, হেকমতপূর্ণ নসিহত ও উপদেশ দ্বারা বনি ইসরাইলকে এসব বিষয়ের প্রতি আহ্বান জানাতেন। কিত্ত হতভাগা ইহুদিরা তাদের বক্র স্বভাব, বহু শতাব্দীর অবাধ্যতা এবং আল্লাহ তাআলার শিক্ষার বিরোধিতার কারণে কঠিন- আত্মা হয়ে পড়েছিলো এবং আল্লাহর নবী ও রাসুলগণকে হত্যা করা তাদের হৃদয়কে সত্য ও সততা গ্রহণের ক্ষেত্রে কঠোর করে তুলেছিলো। ফলে তাদের একটি ক্ষুদ্র দল ছাড়া ইহুদি গোত্রের প্রায় সবাই তার ধতা এবং তার সঙ্গে হিংসা ও শত্রুতা করাকেই তাদের প্রতীক ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।