ও স্ত্রীলোক উভয়ের মধ্যেই হয়ে থাকে। (পুরুষের জীবকোষকে শুক্রাণু আর স্ত্রীলোকের জীবকোষকে ডিম্বাণু বলে৷) গর্ভ সঞ্চার হওয়ার অর্থ এই যে, পুরুষের শুক্রাণু স্ত্রীলোকের ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে। এই জীবকোষই জীবনের মৌল ও বীজ । আল্লাহর কুদরত একে অত্যন্ত সূক্ষ অবয়ব দান করেছে। এই গবেষণা আমেরিকা ও ইংল্যান্ডের বিজ্ঞানীদের এই দিকে আকৃষ্ট করেছে যে, স্বামী-সহবাস ব্যতীত পুরুষ মানুষের শুক্রাণুকে যন্তরের সাহায্যে স্ত্রীলোকের ডিম্বাণুতে প্রবেশ করানোর মাধ্যমে মানবাস্তিত্ অর্জনে সফল হওয়ার জন্য প্রচেষ্টা ব্যয় করা যাবে না কেনো? বিজ্ঞানীদের এই চিন্তা-ভাবনা এখনো বাস্তব অবস্থা থেকে কতই না দূরে: কিন্তু এর আবশ্যক ফল এই দাড়ায় যে, যুক্তি এটাকে সম্ভব বলেই মনে করে যে, মানবজন্য চোখের দেখা সাধারণ প্রজননপদ্ধতির বাইরে অন্য পদ্ধতিতেও হতে পারে। একে আল্লাহর কুদরতের নিয়মবহির্ভূত বলা যাবে না এইজন্য যে, আমরা আল্লাহর কুদরতের যাবতীয় নিয়ম-কানুন সম্পর্কে অবগত নই । মানুষ জ্ঞান ও বিজ্ঞানে যতই অগ্রসর হতে থাকবে, থাকবে । এ-কথা ঠিক যে, অতীতে যা অসম্ভব মনে করা হতো বর্তমানে তাকে সম্ভব বলা হচ্ছে এবং শিগগিরই বা কিছুকাল পরে তা ঘটবে বলে বিশ্বাস করা হচ্ছে। সুতরাং, জানি না, এর পরেও কুদরতের কানুনসমূহকে অবিশ্বাস করার কী অর্থ থাকতে পারে, যেসব কানুন সম্পর্কে আমরা এখনো অনবহিত রয়েছি, কিন্তু নবী ও রাসুলগণের মতো আল্লাহ-প্রদত্ত পবিত্র গুণে গুণান্বিত মহান ব্যক্তিগণ যে-তত্বজ্ঞান সম্পর্কে জ্ঞাত রয়েছেন? তবে কি জ্ঞানগত (ইলমি) দলিল-প্রমাণের এটিও একটি দিক আছে যে, যে-বিষয়টি আমরা জানি না এবং যুক্তি যাকে অসম্ভব বলে প্রয়াণ করছে না, তাকে শুধু এ-কারণে অবিশ্বাস বা অস্বীকার করা যে. আমরা তা জানি না? বিশেষ করে যদি এই অবিশ্বাস এমন এক মহান ব্যক্তির বিরুদ্ধে হয় যিনি আল্লাহ তাআলার মাসিহ ও নবী হওয়ার দাবিদার, তবে তো তার ক্ষেত্রে এ-কথা বলাই যেতে পারে। এখন হযরত ইসা আলাইহিস সালাম-এর সুস্পষ্ট নিদর্শনাবলির কথা কুরআন মাজিদ থেকে শুনুন এবং শিক্ষা ও উপদেশ গ্রহণের উপকরণ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।