একইভাবে হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর পিতাবিহীন জন্গহণের বিষয়টিকেও অস্বীকার করা হয়েছে এবং মির্যা কাদিয়ানি ও মিস্টার লাহোরি এর বিরুদ্ধে বিনা! প্রমাণে আবোলতাবোল প্রলাপ বকেছে। কিন্তু এই বিষয়টির পক্ষে ও বিরুদ্ধ মতগুলোর প্রতি দৃষ্টি না দিয়ে একজন নিরপেক্ষ ন্যায়বিচারক যখন হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম-এর জন্য-সম্পর্কিত সবগুলো আয়াত পাঠ করবেন, তখন তার কাছে এটা স্বভাবতই স্পষ্ট হয়ে উঠবে যে, কুরআন ইসা আলাইহিস উভয়টির বিরুদ্ধে তার নিজস্ব দায়িতু পালন করতে চায়, যার জন্য কুরআনের সত্য-আহ্বানের প্রকাশ ঘটেছে। ইহুদি ও নাসারারা এ- ব্যাপারে দুটি সম্পূর্ণ ভিন্ন ও বিপরীত পথে চলে গেছে : ইহুদিরা বলে, হযরত ইসা আলাইহিস সালাম ছিলেন, মিথ্যাবাদী, প্রতারক ও ভেলকিবাজ; আর নাসারারা বলে, ইসা আলাইহিস সালাম খোদা বা খোদার পুত্র বা তিন খোদার এক খোদা ছিলেন। এই অবস্থায় পবিত্র কুরআন এসব অলীক ধারণা ও কল্পনার বিরুদ্ধে জ্ঞান ও বিশ্বাসের (ইলম ও ইয়াকিনের) পথ দেখিয়েছে এবং উল্লিখিত দুটি ভ্রান্ত মর্তাদর্শের বিরুদ্ধে এই সিদ্ধান্ত প্রদান করেছে যে, খর্বকরণ ও অতিরঞ্জনের মধ্যস্থলেই আছে সত্যপথ। আর সিরাতে মুসতাকিমের সত্যিকারের পরিচয় এটিই । পবিত্র কুরআন বলে, জানা কথা যে, হযরত ইসা মাসিহ আলাইহিস সালাম মিথ্যাবাদী ও প্রতারক ছিলেন না। বরং তিনি ছিলেন আল্লাহর সত্য নবী এবং সত্যপথের সত্যিকার আহ্বানকারী। তিনি সত্যের আহ্বানের সত্যতা প্রতিপাদনের জন্য যে-কয়েকটি বিস্ময়কর ব্যাপার প্রদর্শন করেছেন তা আম্বিয়া কেরামের মুজিযাসমূহের তালিকাভুক্ত । তিনি যাদুকর বা ভেলকিবাজদের অন্তর্ভুক্ত নন। এটাও সঠিক যে, পিতা ব্যতীত তার জন্ম হয়েছিলো: কিন্ত এ থেকে কী করে এটা আবশ্যক হয় যে, তিনি খোদা বা খোদার পুত্র হয়ে গিয়েছিলেন? যে-ব্যক্তি জন্ুগহণের মুখাপেক্ষী আর জন্মুগহণও মাতৃগর্ভের মুখাপেক্ষী আর যে-ব্যক্তি আবশ্যক মানবীয় গুণাবলি খাওয়া ও পান করা ইত্যাদির মুখাপেক্ষী, তিনি বান্দা বা মানুষ ব্যতীত খোদা বা মাবুদ হতে পারেন কি? না, কখনোই না। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।