প্রদানকারী । আর এই দুজন পবিত্র নবীর মধ্যে অতীত ও ভবিষ্যৎ উভয় কালেই বিশেষ সংযোগ ও সম্পর্ক দেখা যায়৷” কুরআনুল কারিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সাদৃশ্য ও সামঞ্জস্য যে-সকল পুণ্যাত্মার ঘটনাবলি অনেক বেশি আলোচনা করেছে তাদের মধ্যে হযরত ইবরাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত ইসা আলাইহিস সালাম-এর পবিত্র ব্যক্তিত্বসমূহ অধিক দীপ্তিমান ৷ হযরত ইবরাহিম আলাইহিস সালাম-এর ব্যক্তিত্ব 4 ৪৬৮ (প্রাচীনকালে কাফেরদের ওপর আল্লাহ তাআলার যে-গযব নাযিল হয়েছিলো তার উল্লেখ করে বর্তমানকালের লোকদেরকে উপদেশ প্রদান করা)-এর জন্য এ-কারণে অধিক গুরুত্বপূর্ণ যে, যে-সত্য দীন ও আলোকিত ধর্মের উন্নৃতি ও পরিপূর্ণতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্রতার সঙ্গে সংশ্লিষ্ট আর যে-ধর্মের দাওয়াত ও তাবলিগের কেন্দ্রবিন্দু রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র সত্তা, তাকে ইবরাহিমি ধর্ম নামে নামাঙ্কিত করা হয়েছে। যেমন, আল্লাহ তাআলা বলেন, 7! $০ &, (এটা তোমাদের পিতা ইবরাহিমের মিল্লাত__-ধর্মাদর্শ)। কেননা, এই বৃদ্ধ নবীই শিরকের বিরুদ্ধে সর্বপ্রথম আল্লাহ তাআলার তাওহিদকে 'হানিফি ধর্ম' উপাধিতে ভূষিত করেছেন এবং চিরকালের জন্য আল্লাহ তাআলার সরল ও সঠিক পথের জন্য মিল্লাতে ইবরাহিমিয়্যাহ'-এর বৈশিষ্ট্য প্রতিষ্ঠা করে দিয়েছেন। অর্থাৎ, যারা আল্লাহ তাআলার ইবাদতের জন্য পৃথিবীর দৃশ্যমান বস্তুসমূহের উপাসনাকে উপলক্ষ বানায় তারা মুশরিক । আর যারা বিশ্বনিখিলের স্রষ্টার একত্ববাদের ঘোষণা দিয়ে সরাসরি তারই এবং কেবল তারই ইবাদত করে তারা হানিফ । এই পবিত্র নবী (হযরত ইবরাহিম আলাইহিস সালাম) আল্লাহর ইবাদতের এই বাস্তব চিন্তাকে কার্যকর পর্যায়ে এতটা উজ্বল ও উন্নত করেছেন যে, ভবিষ্যতে সত্যধর্মের জন্য সেটারই অনুসরণ সত্য ও সততার মানদণ্ডে পরিণত হয়েছে এবং মহান আল্লাহর পক্ষ থেকে তা গ্রহণ করার এই মর্যাদা প্রদান করা হয়েছে যে, এই পবিত্র নবী বিশ্বনিখিলের পথপ্রদর্শন ও হেদায়েতের * যথাস্থানে বিস্তারিত আলোচনা থাকবে। www.eelm.weebly.com
— صفحة ٨ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.