"(স্মরণ করুন) যখন ইবরাহিম বললো, “হে আমার প্রতিপালক, কীভাবে তুমি মৃতকে জীবিত করো আমাকে দেখাও ৷” তিনি বললেন, “তবে কি তুমি (এই বিষয়ে) বিশ্বাস করো না (ঈমান রাখো না)?” সে বললো, “কেনো করবো না, তবে এটা কেবল আমার চিত্তের প্রশান্তির জন্য (আমি কেবল আত্মার তৃপ্তি চাই) ।” তিনি বললেন, “তবে চারটি পাখি নাও এবং তাদেরকে তোমার বশীভূত করে নাও। তারপর তাদের এক- এক অংশ এক-এক পাহাড়ে রেখে দাও । এরপর তাদেরকে ডাক দাও, তারা দ্রুতগতিতে (দৌড়ে) তোমার কাছে আসবে। জেনে রাখো যে, নিশ্চয় আল্লাহ প্ৰবল পরাক্রমশালী, প্রজ্ঞাময় ।”’ [সুরা বাকারা : আয়াত ২৬০] * এসব ঘটনায় ‘মৃতকে জীবিত করা'র পরিষ্কার ও স্পষ্ট অর্থ প্রমাণিত হয়েছে। যারা এসব ক্ষেত্রে মৃতকে জীবন দান করার বিষয়টিকে রূপক বা আলঙ্কারিক অর্থে গ্রহণ করেছেন তাদেরকে একের পর এক অপব্যাখ্যার আশ্রয় গ্রহণ করতে হয়েছে। কিন্তু তাদের অপব্যাখ্যাসমূহ থেকে স্পষ্টভাবে প্রকাশ পায় যে, তারা মৃতকে জীবিত করা'র এই অপব্যাখ্যা এইজন্য করছেন না যে, কুরআনের কাছে দুনিয়াতে এমন ঘটনা ঘটা নিষিদ্ধ; বরং (তাদের অপব্যাখ্যার কারণ হিসেবে) তারা বলেন, উল্লিখিত আয়াতগুলোর পূর্বাপর সম্পর্কের প্রতি লক্ষ করলে এই অর্থই (দুনিয়াতে মৃতকে জীবিত করা) অবস্থার সঙ্গে সামঞ্জস্যশীল হয়। মোটকথা, এই দাবি-_পৃথিবীতে মৃতকে পুনজীবন দান কুরআন কর্তৃক নিষিদ্ধ একেবারেই মির্যা কাদিয়ানি ও মিস্টার লাহোরির মস্তিদ্ধপ্রসূত নতুন আবিষ্কার । এই দাবি সম্পূর্ণরূপে বাতিল ও প্রমাণহীন। তার পেছনে কোনো দলিল নেই । তবে আল্লাহ তাআলার স্বাভাবিক প্রাকৃতির নিয়মাবলির অধীন এমন ঘটনা ঘটে না। যদি সবসময় এমন ঘটনা ঘটতেই থাকতো, তবে তা কখনো মুজিযা (অলৌকিক ঘটনা) বলে বিবেচিত হতো না । আর মহান আল্লাহর যে বিশেষ বিধান, যা কখনো কখনো নবী ও রাসুলগণের সত্যতা প্রমাণের জন্য বিরোধীদের মোকাবিলায় চ্যালেঞ্জ হিসেবে ঘটে আসছে, তার কোনো বিশেষত্ব থাকতো না। * ত্যুৱত ইবরাহিম আলাইহিস সালাম-এর কাহিনিতে বিস্তারিত দেখুন। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।