বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

জন্য হিংসা ও বিদ্বেষে ফুলে উঠে হযরত ইসা আলাইহিস সালাম-এর এসব মুজিযাকে কেবল অস্বীকারই করে নি; বরং অপব্যাখ্যার আড়াতে এসব মুজিযাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্বপও করেছে। তাদের মিথ্যা নবুওতের দাবিদার মির্যা গোলাম আহমদ কাদিয়ানি এবং মিস্টার মোহাম্মদ আলী লাহোরি বিশেষভাবে উল্লেখযোগ্য । কাদিয়ানি ও লাহোরি তো এই জুলুম করেছে যে, তারা হযরত ইসা আলাইহিস সালাম-এর মুজিযা_ 7) 24 ৷ 8 Go ৬১৮ EA Ea RY Pa shy ali ৬১৮ Vb 0G a il 4U৷ “আমি তোমাদের জন্য কাদা দিয়ে একটি পাখির মতো আকৃতি গঠন করবো; তারপর তাতে আমি ফু দেবো; ফলে আল্লাহর হুকুমে তা পাখি হয়ে যাবে।"*_ সম্পর্কে বলেছে যে, ইসা মাসিহ আলাইহিস সালাম- এর এই কাজটি একটি বিশেষ পুকুরের মাটির বৈশিষ্ট্য ছিলো । (অন্য জায়গার মাটি দ্বারা এই কাজ হতো না ।) সুতরাং, এটা কোনো মুজিযাই নয়। ওই পুকুরের মাটির এই বৈশিষ্ট্য ছিলো যে, তার দ্বারা কোনো পাখির আকৃতি বানানো হলে এবং মুখ থেকে লেজ পর্যন্ত ছিদু রেখে দিলে তাতে বাতাস প্রবেশের ফলে আওয়াজের উৎপত্তি হতো এবং তা নড়া-চড়া করতে থাকতো । যেনো, নাউযুবিল্লাহ, এই দুর্ভাগাদের মতে হযরত মাসিহ আলাইহিস সালাম-এর পক্ষ থেকে তার বিরোধীদের মোকাবিলায় এটা কোনো সত্যতা প্রতিপন্নকারী মুজিযা ছিলো না; বরং মাদারি খেলা বা যাদুকরের ভেলকিভাজি ছিলো । একইভাবে তারা ‘মৃতকে জীবিত করা'র মুজিযাকেও অস্বীকার করে তারা এই দাবি করেছে যে, পবিত্র কুরআন এই সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে যে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে কাউকেও এই পৃথিবীতে কিয়ামতের আগে জীবিত করবেন না কিন্তু মজার ব্যাপার এই যে, যদি পুরো কুরআন শুরু থেকে শেষ পর্যন্ত পাঠ করে যান, তবে কোনো একটি আয়াতেও তাদের বর্ণিত এই সিদ্ধান্ত’ দেখতে পাবেন না। বরং তাদের এই দাবির বিপরীতে অনেক জায়গায় এ-কথার প্রমাণ পাবেন যে, আল্লাহ তাআলা * সূরা আলে ইমরান : আয়াত ৪৯ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।