একদিকে উজ্জ্বল দলিল ও প্রমাণ প্রদান করলেন, যার দ্বারা তিনি সম্প্রদায়ের ভ্রান্ত বিশ্বাসগুলোকে মিথ্যা সাব্যস্ত করা আর সত্যকে সত্য বলে প্রতিপন্ন করার কর্তব্য পালন করলেন এবং জড়বস্তুর পূজার কারণে সত্যের চেহারায় অন্ধকারের যে-পর্দা পড়েছিলো তাকে ছিন্নভিন্ন করে করে সত্যের চেহারাকে উনুক্ত করে দিতে সক্ষম হলেন। যেমন পবিত্র কুরআন বলছে_ EE Dy OS Ih ES BSS fh SE aly) WEN C5 Ul 3) eal আর ইহা আমার যুক্তি-প্রমাণ যা ইবরাহিমকে দিয়েছিলাম তার সম্প্রদায়ের মোকাবিলায়; যাকে ইচ্ছা মর্যাদায় আমি উন্নীত করি। নিশ্চয় তোমার প্রতিপালক প্রজ্ঞাময়; সর্বজ্ঞ ।' [সুরা আন'আম : আয়াত ৮৩] আর অপরদিকে, যখন নক্ষত্রপূজারী ও মূর্তিপূজারী বাদশাহ থেকে শুরু করে সম্প্রদায়ের সাধারণ মানুষও তার দলিল-প্রমাণে নিরুত্তর হয়ে তাদের বস্তুবাদী শক্তির মদে মত্ত হয়ে তাকে জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো, তখন ইবরাহিম আলাইহিস সালাম যে-মহান আল্লাহর দীনের দাওয়াত ও সরল পথ দেখানোর দায়িত্ব পালন করছিলেন তিনি ৮ ৬ 27! 5 U০) 155 ৪ “হে আগুন, তুমি ইবরাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও”** বলে তার কুদরতের শ্রেষ্ঠ নিদর্শন (মুজিযা) দান করলেন, যা বাতিলের/মিথ্যার ভয়ঙ্কর প্রাসাদে কম্পন সৃষ্টি করে দিলো। আর গোটা সম্প্রদায় আল্লাহর মুজিযার মোকাবিলায় অক্ষম, অস্থির, উদ্বিগ্ন, অপদস্থ ও ক্ষতিগ্রস্থ হয়েই থাকলো। যেমন, আল্লাহ তাআলা বলেছেন Co 5) 30 Alas Ui 135 “ওরা তার ক্ষতি সাধনের ইচ্ছা (চক্রান্ত) করেছিলো। কিন্তু আমি ওদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত ৷" (তারা সফলকাম হলো না ।) {সুরা আম্বিয়া : আয়াত ৭০] ene a * সুর আমিয়া : আয়াত ৬৯ । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।