বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

নবী ও রাসুল প্রেরিত হন, তখন তাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তিশালী দলিল-প্রমাণ ও মুজিযা__উভয়টি প্রদান করা হয়। তিনি একদিকে আল্লাহ তাআলার ওহি দ্বারা মানবজাতির পার্থিব জীবন ও পরকালীন জীবন-সম্পর্কিত আদেশসমূহ ও নিষেধসমূহ এবং উৎকৃষ্ট ও কল্যাণকর বিধান পেশ করে থাকেন আর অপরদিকে আল্লাহ তাআলার কল্যাণকামিতা ও প্রজ্ঞার ভিত্তিতে ‘আল্লাহ-প্রদত্ত নিশর্দনাবলি' প্রকাশ করে থাকেন । এভাবে তিনি নিজের সত্যতা এবং তিনি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তার প্রমাণ দিয়ে থাকেন৷ তা ছাড়া প্রত্যেক নবীকে ওই প্রকারেরই মুজিযা ও নিদর্শন প্রদান করা হয় যা ওই যুগের জ্ঞান- বিজ্ঞানের উৎকর্ষ এবং দেশ ও জাতির বিশেষ বৈশিষ্ট্যাবলির অবস্থানুরূপ হওয়া সত্বেও বিরোধীদেরকে অক্ষম ও অপারগ করে দেয় এবং তাদের কেউই ওই নিদর্শন বা মুজিযার মোকাবিলা করতে সক্ষম হয় না। আর যদি বিদ্বেষ ও গৌড়ামি তাদের মধ্যস্থলে প্রতিবন্ধক না হয়, তবে তাদের অর্জিত উন্নৃতি এবং বৈশিষ্ট্যাবলির স্বরূপ সম্পর্কে অবহিত থাকার কারণে এ-কথা স্বীকার করতে বাধ্য হয় যে, যে-মুজিযা ও নিদর্শনসমূহ সামনে রয়েছে তা মানবশক্তির বহু উ্ধ্বের ও মানুষের ক্ষমতার বাইরের বিষয় এবং আল্লাহ তাআলার পক্ষ থেকেই তা হয়েছে। যেমন, হযরত ইবরাহিম আলাইহিস সালাম-এর যুগে ইলমুন নুজুম (জ্যোতির্বিদ্যা) এবং ইলমুল কিমিয়া (রসায়নশাস্ত্র)-এর বেশ শক্তি ছিলো। সঙ্গে সঙ্গে তার সম্প্রদায় নক্ষত্ররাজির প্রভাবকে তাদের সত্তগত প্রভাব মনে করতো এবং নক্ষত্রদেরকে প্রকৃত প্রভাবক বলে বিশ্বাস করতো । এর ফলে তারা এক আল্লাহর পরিবর্তে নক্ষত্ররাজির পূজা করতো এবং তাদের সর্বশ্রেষ্ঠ দেবতা ছিলো সূর্য । কেননা, সূর্যে আলো ও উত্তাপ দুটিই বিদ্যমান৷ তাদের দৃষ্টিতে আলো ও উত্তাপই বিশ্বজগতের স্থায়িত্ব ও কল্যাণের সর্বমূল ছিলো। এ-কারণেই তারা পৃথিবীর বুকে আগুনকে তার বিকাশস্থল মেনে তারও পূজা করতো । তা ছাড়া তাদের বস্তুরাশির বৈশিষ্ট্য, ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিলো। বর্তমান যুগের গবেষণার প্রেক্ষিতে তারা রসায়নশান্তের পন্থা ও প্রক্রিয়া সম্পর্কে বিশেষভাবে অবগত ছিলো। এইজন্য আল্লাহ তাআলা ইবরাহিম আলাইহিস সালাম-কে তার সম্প্রদায়ের পথপ্রদর্শন এবং আল্লাহর ইবাদতের শিক্ষা ও দীক্ষার জন্য www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।