উল্লিখিত বিবরণ থেকে এটাও স্পষ্ট হয়ে গেছে যে, ইলমুল কালামের আলেমগণের (ধর্মতত্তবজ্ঞানী) মধ্যে যাদের এই মত প্রকাশ করা হয়েছে যে, ‘মুজিযা নবুওতের প্রমাণ নয়' তাদের কী উদ্দেশ্য ৷ প্রকৃতপক্ষে তারা নবুওতের দাবির সত্যতা-সম্পর্কিত উল্লিখিত দুই প্রকার দলিলের মধ্যে পার্থক্য প্রকাশ করতে চাচ্ছেন এবং বলতে চাচ্ছেন যে, যে-সত্তা নবুওত দাবির সত্যায়নের জন্য দলিল-প্রমাণ পেশ করা এবং প্রমাণাদির আলোকে তাদের সত্যতাকে দৃঢ় করা; আর আল্লাহ তাআলার ওহির যে- শিক্ষা তিনি বিশলোকের হেদায়েতের জন্য পেশ করছেন, তার স্বরূপকে দলিল-প্রমাণের আলোকে স্পষ্ট করা। সুতরাং, এইভাবে নবুওত ও রিসালাত এবং দলিল ও প্রমাণ সত্যতার ক্ষেত্রে একে অন্যের জন্য আবশ্যক ৷ পক্ষান্তরে নবুওত ও রিসালাতের সঙ্গে মুজিযা ও আল্লাহ তাআলার নিদর্শনাবলির সম্পর্ক এমন নয়; বরং তার বিষয়টা এমন যে, যদি বিরোধীদের দাবির প্রেক্ষিতে বা আল্লাহ তাআলার প্রজ্ঞা ও কল্যাণকামিতার চাহিদা অনুযায়ী নবী ও রাসুলগণ নিজ থেকেই তাদের সত্যতার সমর্থনে কোনো মুজিযা প্রকাশ করেন, তবে নিঃসন্দেহে তা ওই ব্যক্তির নবী ও রাসুল হওয়ার অনস্বীকার্য প্রমাণ । এই প্রমাণ বা নিদর্শনকে অস্বীকার করা প্রকৃতপক্ষে সেই নবী বা রাসুলের সত্যতাকে অস্বীকার করার নামান্তর । কেননা, এমতাবস্থায় এই অস্বীকার মূলত বানস্ত বতা ও ঘটনার অস্বীকার । আর বাস্তবকে অস্বীকার করা সত্য নয়, বরং বাতিল যা নবুওত ও রিসালাতের উদ্দেশ্যের সঙ্গে কিছুতেই একত্র হতে পারে না। অবশ্য আল্লাহ তাআলার হেকমতের চাহিদা যদি এই হয় যে. সত্যের শিক্ষার আলো, আল্লাহর ওহির পক্ষে দলিল ও প্রমাণে বিশ্বাস এবং ধর্মের মূলনীতিসমূহের পক্ষে দলিল ও প্রমাণ উপস্থিত রেখে বিরোধীদের পৌনঃপুনিক মুজিযা ও অলৌকিক কার্যাবলির দাবির পরোয়া না করা হয় এবং নবী ও রাসুলগণ আল্লাহ তাআলার ওহির আলোকে দলিল ও প্রমাণের মাধ্যমে সত্যের শিক্ষা চালু রাখেন এবং বিরোধীদের দাবির জবাবে স্পষ্ট বলে দেন, ‘আমি অলৌকিক ও প্রকৃতিবিরুদ্ধ কর্মকাণে সক্ষম বলে কখনো দাবি করি নি, তবে এমতাবস্থায় বান্দাদের ওপর আল্লাহ তাআলার প্রমাণ পূর্ণ হয়ে যায়। তখন কোনো উম্মত বা কওমের এই অজুহাত পেশ করার অধিকার থাকে না যে, তারা সত্যের www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।