বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

এরূপ করেছেনও । কিন্তু তিনি তা তখনই করে থাকেন যখন তার প্রজ্ঞা ও কল্যাণকামিতা তা দাবি করে। এই প্রেক্ষিতে তিনি হযরত দাউদ আলাইহিস সালাম ও সুলাইমান আলাইহিস সালাম-কে জীবজত্তুর কথা বোঝার এবং বাতাস, পাখি ও জিনজাতিকে বশীভূত করার মুজিযা দান করেছিলেন। মুসা আলাইহিস সালাম-কে নয়টি প্রকাশ্য মুজিযা দান করেছিলেন । নয়টির মধ্যে ‘লাঠি’ ও “শুত্রোজ্ব্বল হাত'__এই দুটি মুজিযাকে কুরআনুল কারিম শ্রেষ্ঠ নিদর্শন বলেছে। আর লোহিত সাগরে ফেরআউনের নিমজ্জিত হওয়া এবং মুসা আলাইহিস সালাম-এর সম্প্রদায়ের মুক্তির বিস্ময়কর ও অভিনব ঘটনার একটি স্বতন্ত্র ‘মহানিদর্শন’ ৷ আল্লাহ তাআলা হযরত ইবরাহিম আলাইহিস সালাম-এর ওপর দাউ দাউ করে জ্বলা আগুন শীতল ও নিরাপদ করে দিয়েছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম-এর সম্প্রদায়ের জন্য ‘সালেহের উটনী'কে নিদর্শন বানিয়ে দিয়েছিলেন : যখনই উটনীটিকে কেউ কষ্ট দেবে তখনই আল্লাহর আযাব এসে এই সম্প্রদায়কে ধ্বংস করে দেবে। অবশেষে তা-ই ঘটেছিলো । হযরত হুদ আলাইহিস সালাম- এর সম্প্রদায় ও নুহ আলাইহিস সালাম-এর সম্প্রদায় তাদের কাছে আল্লাহর তাআলার আযাব দাবি করেছিলো এবং যথেষ্ট বুঝানোর পরও তাদের বাড়াবাড়িতেই গো ধরে ছিলো। তখন হযরত হুদ আলাইহিস সালাম ও হযরত নুহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর যে-আযাবের ভীতি প্রদর্শন করেছিলেন, তা যথার্থ সময়ে তাদের ওপর সংঘটিত হয়েছিলো। অথচ এসব ক্ষেত্রে বাহ্যিকভাবে আযাব নাযিল হওয়ার কার্যকারণ এবং বিপর্যয় ও ধ্বংসের কোনো উপকরণ ছিলো না। আর হযরত ইসা আলাইহিস সালামকে যে-বিভিন্ন প্রকারের মুজিযা প্রদান করা হয়েছিলো তা-ও কুরআনুল কারিম স্পষ্ট ভাষায় বর্ণনা করে দিয়েছে। এ নিয়ে একটু পরে আমরা আলোচনা করবো । আর সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ‘ইলমি মুজিযা’ কুরআনুল কারিম দান করেছেন, যার সঙ্গে মোকাবিলা বা চ্যালেঞ্জ করতে কেউই সক্ষম হয় নি। তা ছাড়া বদরের যুদ্ধে ফের্েশতাবাহিনীর অবতীর্ণ হওয়া এবং তাদের মাধ্যমে মুসলমানদের www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।