বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

করা যেতে পারে না। যেমন, বাদশাহর হুকুমের মোহরাঙ্কিত আংটি বা বিশেষ দান, যা শুধু এই পদে নিযুক্ত ব্যক্তিকেই প্রদান করা হয়ে থাকে । বাহ্যিকভাবে প্রতিনিধিত্বের দাবি এবং আংটি বা বিশেষ দানের মধ্যে কোনো সামঞ্জস্য নেই; কিন্তু তারপরও এর দ্বারা প্রতিনিধিত্বের দাবির সত্যায়ন হচ্ছে। সুতরাং তা (সত্যায়ন) প্রতিনিধিত্বের দাবি এবং আংটি বা দানের মধ্যে বিশেষ সম্পর্ক তৈরি করে দিয়েছে। কিন্ত সত্যায়নের এই পদ্থা সত্যতা ও সততা মানদণ্ড হওয়ার ব্যাপারে দ্বিতীয় স্তরের মর্যাদার অধিকারী এবং প্রকৃতপক্ষে মানদণ্ডের মর্যাদা শুধু প্রথম প্রকারের প্রমাণ __'হুজ্জাত ও বুরহানে হক’-এরই রয়েছে। এ- কারণে মুজিযা সংঘটিত হওয়া ও প্রকাশ পাওয়ার বিষয়টি প্রথম পদ্থাটির ঘটা ও প্রকাশ পাওয়া থেকে সম্পূর্ণ ভিন্ন। কারণ, নবুওত ও রিসালাতের প্রত্যেক দাবিদারের জন্য একান্ত আবশ্যক হলো তার দাবিকে দলিল- প্রমাণের আলোকে এবং ইলম ও বিশ্বাসের শক্তিতে প্রমাণ করা এবং তার শিক্ষা ও তরবিয়ত এবং ব্যক্তিগত জীবনের প্রতিটি পর্যায়ে দাবি ও দলিল-প্রমাণের সামঞ্জস্যকে সুস্পষ্ট করা । তিনি মানবমস্তিষ্কের বুদ্ধি- বিবেচনাকে পরিচালনার দায়িত্ব এমনভাবে আঞ্জাম দেন যে, সবধরনের ধারণা ও কল্পনা এবং ভ্রান্ত ও নষ্ট চিন্তার মোকাবিলায় দৃঢ় বিশ্বাস দিবালোকের মতো স্পষ্ট হয়ে ওঠে । তার এই কর্তব্য পালনের জন্য কোনো পক্ষ থেকে তলব বা তাকাদার শর্ত নেই এবং তদন্ত বা অনুসন্ধানও জরুরি নয়। আল্লাহ তাআলা নবী ও রাসুলকে যে-কাজের জন্য মনোনীত ও আদিষ্ট করেছেন তা তার জন্য সরাসরি কর্তব্য; যদি তিনি এই কর্তব্যে মুহূর্তের জন্যও ক্রটি করেন তবে যেনো তিনি গোটা কর্তব্যের গোটা ইবারতটিকে নিজের হাতে ধর্সিয়ে দিলেন। এই মর্মে কুরআনুল কারিমে বলা হয়েছে _ HC CAS pd Gd Irn “হে রাসুল, তোমার প্রতিপালকের কাছ থেকে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা প্রচার করো, যদি না করো তবে তো তুমি তার বার্তা প্রচার করলে না।”*৪ [সুরা মায়িদা : আয়াত ৬৭] eee tT *' কারো কাছে অগ্রীতিকর হলেও তা প্রচারে তিনি আদিষ্ট হয়েছেন। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।