করেছেন, যা অন্যান্য মানুষের পক্ষে সম্ভব নয়। সুতরাং, যখন আমরা দেখতে পাই যে, নবীর সংশোধনের আহ্বান ও তার শিক্ষা আমাদের পুরনো সংস্কার ও প্রথা অথবা আমাদের ধর্ম ও মর্তাদর্শের ওইসব বিশ্বাস ও কর্মকাণ্ডের বিরোধী যেগুলোকে আমরা দীর্ঘদিন থেকে সত্য মনে করে আসছি, তখন এই বিশ্বাসবিরুদ্ধ ও বিপরীতমুখী শিক্ষার সত্যতা ও অসত্যতা যাচাই করার জন্য এটাও একটি উপায় যে, সংশোধনের আহ্বানকারী ব্যক্তি কোনো অলৌকিক বা অস্বাভাবিক কাজ করে দেখাক । তখন আমাদের জন্য এটা বুঝে নেয়া খুবই সহজ হবে যে, কার্যকারণ ও উপায় ব্যতীত এই ব্যক্তির হাতে এমন কাজ সম্পন্ন হওয়া নিশ্চিতভাবে এ-কথার স্পষ্ট প্রমাণ যে, মহান আল্লাহর সঙ্গে এই ব্যক্তি বিশেষ সান্নিধ্য অর্জন করেছেন। সুতরাং, সত্য খোদা এই নিদর্শন (মুজিযা) দেখিয়ে তার সত্যতাকে দৃঢ়রূপে প্রমাণ করে দিয়েছেন। তা ছাড়া, শক্তিমান ও ক্ষমতাশালী মানুষ, যাদের চিন্তাশক্তি এমন ছাঁচে ঢালাই হয়ে গেছে যে, তাদের ওপর কোনো সত্য বিষয় ততক্ষণ পর্যন্ত প্রভাব বিস্তার করতে সক্ষম হয় না যতক্ষণ না কোনো অদৃশ্য শক্তি তাদের অহমিকাসুলভ শক্তিকে ঠুকরে ঠুকরে জাগরিত না করে। তার এর অপেক্ষায় থাকে যে, নবুওত ও রিসালাতের দাবিদার ব্যক্তি তার সত্যতাকে দলিল ও প্রমাণের সঙ্গে সঙ্গে এমন কোনো অলৌকিক কর্ম দ্বারা অনস্বীকার্য বানিয়ে দিক, যে-কর্ম অন্যকোনো মানুষ দ্বারা হয়তো সম্ভুবই নয় অথবা কার্যকারণ ও উপকরণের ব্যবহার ব্যতীত অস্তিত্ব লাভ করতে পারে না যাতে বিশ্বাস করা যায় যে, নিঃসন্দেহে এই ব্যক্তির শিক্ষা এবং দাওয়াত ও তাবলিগ মহান আল্লাহর সাহায্যেই হচ্ছে। এ- কারণেই ইলমুল কালামের আলেমগণ (ধর্মতত্বজ্ঞানী) নবুওতের দাবি ও মুজিযার মধ্যে যে-সম্পর্ক তার আলোচনা করে একটি উপমা বর্ণনা করেছেন : এক ব্যক্তি যখন এমন দাবি করে যে, যুগের বাদশাহ তাকে তার প্রতিনিধি নিযুক্ত করে পাঠিয়েছেন। তখন সেই দেশের অধিবাসীরা দাবি করে যে, প্রতিনিধিত্বের দাবিদার ব্যক্তি তার দাবির সত্যতা প্রমাণের জন্য সনদ ও নিদর্শন পেশ করুক । তখন প্রতিনিধিত্বকারী ব্যক্তি একদিকে যদি সনদ প্রদর্শন করে, তবে অন্যদিকে এমন নিদর্শন প্রদর্শন করে যার সম্পর্কে বিশ্বাস করা যেতে পারে যে, বাদশাহর প্রদত্ত এই নিদর্শন তার দান এবং এই পদের সত্যায়ন ছাড়া কোনোভাবেই লাভ www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।