বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

আয়াতুল্লাহ (আল্লাহর প্রমাণ) বলা রূপকার্থক নয়; বরং এটাই প্রকৃত অর্থ ৷ যেমন, হযরত মুসা আলাইহিস সালাম-এর দুটি মুজিযা লাঠি ও শুভ্রোজ্ববল হাত সম্পর্কে সুরা কাসাসে বলা হয়েছে _ lly OF dL OL 2 US Chall “এই দুটি তোমার প্রতিপালকের প্রদত্ত প্রমাণ, ফেরআউন ও তার পারিষদবর্গের জন্য (তাদের মোকাবিলায়) ৷” [সুরা কাসাস : আয়াত ৩২| আর আল্লাহর কিতাব ও তার বাক্যগুলোর জন্য ০৬! শব্দের ব্যবহার থেকে কুরআনুল কারিমের কোনো দীর্ঘ সুরাকেও হয়তো খালি পাওয়া যাবে না৷ পুরো কুরআনুল কারিমে জায়গায় জায়গায় ‘আয়াত’ শব্দটির ব্যবহার এত বেশি করা হয়েছে যে, তার তালিকা প্রস্তুত করাই একটি স্বতন্ত্র বিষয়বস্তু হতে পারে। একইভাবে ৩৬ ৩৬ শব্দের ব্যবহার বহুল পরিমাণে করা হয়েছে আল্লাহর কিতাবসমূহ-_কুরআন, তাওরাত, যাবুর ও ইঞ্জিলের জন্য; কিন্তু উল্লিখিত স্থানগুলোর মতো কোনো কোনো স্থানে শব্দটিকে মুজিযার অৰ্থেও ব্যবহার করা হয়েছে। প্ৰণিধানযোগ্য বিষয় এবং মুজিযাসমূহের স্বরূপ নবী ও রাসুলগণকে প্রেরণের উদ্দেশ্য হলো বিশ্বের মানবজাতির হেদায়েত ও সত্যপথে পরিচালিত করা এবং দীন ও দুনিয়ার কল্যাণের পথ প্রদর্শন । নবী ও রাসুলগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহির আলোকে এই কর্তব্য পালন করতেন এবং ইলম, দলিল সত্যের প্রমাণ দ্বারা সত্যতা ও সততার পথ দেখাতেন। তারা এমন দাবি করতেন না যে, স্বভাবগত ও স্বভাববহিৰ্ভূত সব বিষয়েই হস্তক্ষেপ করা ও পরিবর্তন সাধন করাও তাদের কর্তব্যের অন্তর্গত । বরং তারা বার বার এই ঘোষণা করতেন যে, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী এবং আল্লাহর প্রতি আহবানকারী হয়ে এসেছি। আমি মানুষ এবং আমি আল্লাহ তাআলার দৃত। এর চেয়ে বেশি আর কিছুই নই । তার তারবিয়ত ও তার ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা অবশ্যই যুক্তিসঙ্গত ৷ কিন্তু তার থেকে স্বভাববিরুদ্ধ ও অলৌকিক বিস্ময়কর ও www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।