বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

ওঠে; ২. দলিল-প্রমাণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তির সত্যতার সমর্থনে সাধারণ প্রাকৃতিক নিয়মের বাইরে কার্যকারণ, উপায় ও কোনো জ্ঞান লাভ ছাড়া সত্যের দাবিদারের হাতে অস্বাভাবিক ও বিস্ময়কর ব্যাপারসমূহ এইভাবে প্রকাশ পায় যে, পৃথিবীর সাধারণ ও বিশিষ্ট সবধরনের লোকই তার সঙ্গে মোকাবিলা করতে অক্ষম হয়ে পড়ে এবং তাদের জন্য কার্যকারণ ছাড়া অনুরূপ ব্যাপার করে দেখানো সম্পূর্ণ অসম্ভব হয়। প্রথম পহ্থার সঙ্গে দ্বিতীয় পস্থা মিলিত হয়ে মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তির মধ্যে এবং তাদের মনস্তাত্বিক অবস্থায় একটি বিপ্লব সৃষ্টি করে। ফলে তাদের অস্তিত্ব এ-বিষয়টি মেনে নিতে বাধ্য হয় যে, সত্যের প্রতি আহ্বানকারী (নবী ও রাসুল)-এর অস্বাভাবিক কাজ প্রকৃতপক্ষে তার নিজের কাজ নয়; বরং তার সঙ্গে আল্লাহ তাআলার শক্তি সক্রিয় রয়েছে এবং সন্দেহাতীতভাবে এটা তার সত্যবাদী হওয়ার অতিরিক্ত প্রমাণ । যেমন কুরআনুল কারিমে বলা হয়েছে _ dy EH Cn) ‘(হে মুহাম্মদ", বদরের যুদ্ধে কাফেরদের উদ্দেশে) তুমি নিক্ষেপ করো নি যখন তুমি নিক্ষেপ করেছো (সেই এক মুষ্টি ধুলি); বরং আল্লাহ নিক্ষেপ করেছেন ।'** এই আয়াতে অলৌকিক ও অস্বাভাবিক বিষয়কে প্রকাশ করাই উদ্দেশ্য । কিন্তু এই দুটি পস্থার মধ্যে জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তিগণ__যারা উচ্চ বোধ ও বুদ্ধিমত্তাসম্পন্ব তাদের জন্য প্রথম পহ্থাটিই কার্যকরী ও প্রভাবক প্রমাণিত হয়ে থাকে। আর দ্বিতীয় পদ্থাটি প্রথম পদ্থাটির সহায়ক ও শক্তিবর্ধকরূপে গৃহীত হয় এবং সত্যের প্রতি আহ্বানকারী (নবী ও রাসুল) নবুওত ও রিসালাতের দাবির সত্যতার পক্ষে তাকে অতিরিক্ত কার্যকরী প্রমাণরূপে বিশ্বাস করে তার ওপর ঈমান আনেন। আর ওই জ্ঞানী ও চিন্তাশীল ব্যক্তিগণ বাদে যারা শক্তিশালী ও ক্ষমতাবান তাদের এবং তাদের প্রভাবে প্রভাবিত সাধারণ মানুষের অন্তরসমূহ (সত্যের দাবিদারকে) সত্যায়নের দ্বিতীয় পন্থা (অর্থাৎ মুজিযা) দ্বারা অধিক প্রভাবিত হয়ে থাকে। তারা নবী ও রাসুলগণের অলৌকিক কর্মকাণ্ডকে *» সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । * সুরা আনফাল : আয়াত ১৭; প্রথম বণ্ডে এর বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।