বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

“খোদা বলেন, এই উম্মত (বনি ইসরাইল) মুখে তো আমার সম্মান করে থাকে; কিন্তু তাদের আমার থেকে বহু দূরে । আর এরা আমার নিষ্ফল ইবাদত করে থাকে। কেননা, আমার নির্দেশাবলিকে পেছনে ঠেলে মানুষের রচিত বিধানাবলি সর্বসাধারণকে শিক্ষ দিয়ে থাকে৷” সারকথা, যখন এই অন্ধকারদীর্ণ অবস্থায় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম-এর হত্যাকাণ্ড ঘটে গেলো এবং বনি ইসরাইল আল্লাহ তাআলার বিধি-বিধানের বিরুদ্ধে বিদ্রোহ ও অবাধ্যাচরণের চরম সীমায় পৌছলো, তখন সেই শুভ মুহূর্ত চলে এলো যে, যে-শিশু হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর কোলে থেকে সত্যের পয়গাম শুনিয়ে বনি ইসরাইলকে বিস্ময়ে হতবাক করে দিয়েছিলেন, প্রাপ্তবয়স্ক হয়ে তিনি এই ঘোষণা দিলেন, আমি আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসুল এবং মানুষকে সত্য পথে পরিচালিত করা ও উপদেশ দেয়া আমার কর্তব্য এসব কথা শুনে তার সম্প্রদায়ের লোকদের মধ্যে শোরগোলের সৃষ্টি হলো । তিনি রিসালাতের সম্মানে সম্মানিত হয়ে এবং আল্লাহ তাআলার মুখপাত্র হয়ে এলেন এবং তার সত্যতা ও সততার আলোতে গোটা ইসরাইলি জগৎকে উদ্ভাসিত করলেন। এই পবিত্র সত্তা তার সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করলেন এবং ইহুদি উলামাদের ধর্মীয় সভাসমূহ, ধর্মযাজক ও দরবেশদের নির্জন বৈঠকসমূহে, বাদশাহ ও আমির-উমারার দরবারে এবং সাধারণ ও বিশিষ্ট লোকদের মাহফিলে, এমনকি অলিগলি ও বাজারসমূহে দিন-রাত আল্লাহ তাআলার এই পয়গাম শুনালেন: “হে লোকসকল, আল্লাহ তাআলা আমাকে তার নবী ও রাসুল বানিয়ে তোমাদের কাছে পাঠিয়েছেন। তিনি তোমাদের সংশোধনের দায়িত্ব আমার ওপর ন্যস্ত করেছেন। আমি তার পক্ষ থেকে সত্যের পয়গাম নিয়ে এসেছি। আর তোমাদের হাতে আল্লাহর যে-বিধান (তাওরাত) আছে এবং যাকে তোমরা তোমাদের অজ্ঞতা ও বক্তার কারণে পেছনে ফেলে দিয়েছো, আমি তার সত্যায়ন করছি এবং তার পূর্ণতা সাধনের জন্য আল্লাহর কিতাব (ইঞ্জিল) নিয়ে এসেছি। এই কিতাব সত্য-মিথ্যার মধ্যে মীমাংসা করবে এবং আজ সত্য ও মিথ্যার মধ্যে মীমাংসা হয়ে যাবে। তোমরা আমার কথা শুনো এবং বুঝো; তোমরা আনুগত্যের জন্য আল্লাহ তাআলার দরবারে অবনত হও। কেননা, এটাই ধর্মীয় ও পার্থিব সফলতা ও কল্যাণ লাভের পথ ৷” www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।