অপরাধের এমন কোনো দিক নেই যা তাদের মধ্যে ছিলো না। তারা বিশ্বাসগত ও কর্মগত উভয় ধরনের পথত্রষ্টতার কেন্দবিন্দু হয়ে গিয়েছিলো । এমনকি তাদের কওমের পথপ্রদর্শক ও নবীদেরকে হত্যা করতেও তারা বেপরোয়া ও দুঃসাহসী হয়ে উঠেছিলো । ইয়াহুদিয়ার বাদশাহ হিরোদিয়াস (হ্যারড) সম্পর্কে আপনারা জানতে পেরেছেন যে, সে তার প্রেয়সীর প্রয়োচনায় কী নির্মমভাবে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করিয়েছিলো। সে এই গর্হিত অপরাধ শুধু এইজন্য করেছিলো যে, সে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম-এর ক্রমবর্ধমান আত্মিক খহণযোগ্যতাকে সহ্য করতে পারছিলো না এবং তার প্রেয়সীর সঙ্গে অবৈধ সম্পর্কের বিরুদ্ধে ইয়াহইয়া আলাইহিস সালাম-এর নিষেধবাণীও সহ্য করতে পারে নি। এই শিক্ষামূলক ঘটনাটি হ্যরত ইসা আলাইহিস সালাম-এর জীবিতকালেই তার নবুওতপ্রাপ্তির পূর্বে ঘটেছিলো । দায়িরাতুল মাআরিফ (পিটার্স বুস্তানি কর্তৃক রচিত বিশ্বকোষ)-এ ইহুদি- সম্পর্কিত যে-নিবন্ধ রয়েছে তার এতিহাসিক মৌলবস্তু থেকে প্রমাণিত হয় যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর নবুওতপ্রাপ্তির পূর্বে ইহুদিদের আকিদা ও বিশ্বাস এবং কর্মকাণ্ডের অবস্থা এই ছিলো যে, তারা শিরকমূলক সংস্কার ও বিশ্বাসকে ধর্মের অংশ বানিয়ে নিয়েছিলো। আর মিথ্যা, প্রতারণা, হিংসা ও বিদ্বেষের মতো দুশ্চারিত্রিক বৈশিষ্ট্যকে কার্যত সচ্চরিত্রতার মর্যাদা দিয়ে রেখেছিলো এবং এ-কারণেই লজ্জিত হওয়ার পরিবর্তে তারা গর্ব প্রকাশ করতো । আর তাদের উলামা ও ধর্মযাজকগণ তো পার্থিব স্বার্থে ও লোভে আল্লাহ তাআলার কিতাব তাওরাতকেও বিকৃত না করে ছাড়ে নি। তার রৌপ্যমুদ্রা ও স্বর্ণমুদ্রার বিনিময়ে আল্লাহ তাআলার আয়াতসমূহকে বিক্রি করে ফেলেছিলো। অর্থাৎ, সাধারণ লোকদের থেকে মান্নত ও প্রসাদ লাভ করার উদ্দেশ্যে হালালকে হারাম ও হারামকে হালাল সাব্যস্ত করতেও তারা ইতস্তত করে নি এবং এইভাবে তারা আল্লাহ তাআলার নীতিমালাকে বিকৃত করে ফেলেছিলো। ইহুদিদের বিশ্বাসগত ও কর্মমূলক জীবনের সংক্ষিপ্ত ও পূর্ণাঙ্গ চিত্র আমাদেরকে শা'’ইয়া আলাইহিস সালাম-এর ভাষ্য_ স্বয়ং তাওরাত দেখাচ্ছে এভাবে : www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।