বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

নিয়ে গিয়ে রাখো যা বাদশাহ হিরোদিয়াসের নাগালের বাইরে।' এই পরামর্শ পেয়ে হযরত মারইয়াম আলাইহিস সালাম ইয়াসুকে (মাসিহকে) নিয়ে মিসরে তার কয়েকজন স্বজনের কাছে চলে গেলেন । তারপর তাকে নিয়ে ওখান থেকে নাসেরাহ নামক স্থানে চলে গেলেন ৷ যখন হযরত ইসা আলাইহিস সালাম তেরো বছর বয়সে পদার্পণ করলেন, তখন তাকে নিয়ে পুনরায় বাইতুল মুকাদ্দাসে ফিরে এলেন। এই রেওয়ায়েতগুলো এই তথ্যও প্রদান করছে যে, হযরত ইসা আলাইহিস সালাম-এর শৈশবকালও ঘটনাবহুল ও অসাধান ছিলো এবং তার মধ্য দিয়ে বিভিন্ন কারামত প্রকাশ পেয়েছিলো ৷? শারীরিক গঠন ও অবয়ব সহিহ বুখারিতে বর্ণিত মিরাজের হাদিসে আছে যে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হযরত ইসা আলাইহিস সালাম- এর সঙ্গে আমার সাক্ষাৎ হলে আমি দেখলাম, তিনি মধ্যাকৃতির ও রক্তাভ শুভ্র বর্ণবিশিষ্ট । তার দেহ এত পরিষ্কার-পরিচ্ছন্ন ছিলো, মনে হচ্ছিলো যেনো তিনি এই মাত্র গোসলখানা থেকে গোসল করে এসেছেন। আর কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, তার কেশগুচ্ছ কাধ পর্যন্ত ঝুলে রয়েছে। আর কোনো কোনো হাদিসে আছে, তার দেহের বর্ণ উজ্জ্বল গন্ধমের বর্ণ ছিলো। সহিহ বুখারির রেওয়ায়েতের সঙ্গে এই রেওয়ায়েতের পার্থক্য শুধু বর্ণনাভঙ্গির ক্ষেত্রে, তাদের মর্মার্থ একই । সৌন্দর্যে যদি ফর্সা রঙের সঙ্গে লাবণ্যেরও মিশ্রণ ঘটে, তবে সেই সৌন্দর্যে এক বিশেষ অবস্থার সৃষ্টি হয়। কখনো যদি তার সঙ্গে রক্তিম আভা ফুটে ওঠে, ফর্সা বর্ণটি উজ্বল হয়ে ওঠে । আর কখনো যদি লাবণ্য প্রবল হয়, তখন মুখাবয়বে সৌন্দর্য ও কমনীয়তার সঙ্গে গোধূম রঙ ফুটে ওঠে । নবুওত ও রিসালাত হযরত ইসা আলাইহিস সালাম-এর পূর্বে বনি ইসরাইলরা সবধরনের গর্হিত কর্মে লিপ্ত ছিলো এবং ব্যক্তিগত ও সামগ্রিক দোষ-ক্রটি ও *১ তারিখে ইবনে কাসির, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ৭৭; মতির ইঞ্জিল, দ্বিতীয় অধ্যায় । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।