বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

থেকে যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে এবং য্যাথুর ইঞ্জিলে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে তার মধ্যে এই ঘটনার বর্ণনাও রয়েছে যে, হযরত ইসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হওয়ার পর সেই রাতেই পারস্যের সম্রাট আকাশে একটি অভিনব উজ্জ্বল নক্ষত্র দেখতে পেলেন। সম্বাট তার বললো, এই নক্ষত্রের উদয় একজন অতি মর্যাদাবান মহাপুরুষের জন্মলাভের সংবাদ বহন করছে। তিনি শামদেশে জন্মগ্রহণ করেছেন । সম্রাট এসব কথা শুনে সুগন্ধি দ্রব্যসমূহের উত্তম উপটৌকনসহ একটি প্রতিনিধিদল শামদেশে প্রেরণ করলেন। তারা ওখানে গিয়ে ওই মর্যাদাবান শিশুর জন্গ্রহণ সম্পর্কে যাবতীয় অবস্থা ও ঘটনা জেনে আসবে। এই প্রতিনিধিদল শামদেশে পৌছে অবস্থান অনুসন্ধান শুরু করে দিলো এবং ইহুদিদের বললো, আমাদেরকে সেই শিশুর জন্যবৃত্তাস্ত শোনাও যিনি অচিরকালের মধ্যেই রুহানি জগতের সম্রাট সাব্যস্ত হবেন। ইহুদিরা পারস্যের প্রতিনিধিদলের মুখে এই কথাগুলো শুনে তাদের বাদশাহ হিরোদিয়াসকে (হ্যারডকে) এ-ব্যাপারে সংবাদ প্রদান করলো । বাদশাহ হিরোদিয়াস পারস্যের প্রতিনিধিদলকে তার দরবারে ডেকে এনে ঘটনার সত্যতা সম্পর্কে জিজ্ঞেস করলেন এবং তাদের মুখে ঘটনা শুনে ভীষণভাবে ঘাবড়ে গেলেন। তিনি প্রতিনিধিদলকে অনুমতি দিলেন যে, তারা যেনো ওই শিশু সম্পর্কে আরো ভালোভাবে তথ্যাবলি জানেন। পারস্যের এই প্রতিনিধিদল জেরুজালেমে (বাইতুল মুকাদ্দাসে) পৌছলো। যখন তারা ইয়াসু আলাইহিস সালামকে দেখলো, তাদের রীতি ও প্রথা অনুযায়ী প্রথমে তাকে সম্মান প্রদর্শপূর্বক সেজদা করলো। তারপর বিভিন্ন ধরনের সুগন্ধি দ্রব্য তার ওপর ছড়িয়ে দিলো। তারা কয়েক দিন বাইতুল মুকাদ্দাসেই অবস্থান করলো। ওখানে অবস্থানকালে প্রতিনিধিদলের কেউ কেউ স্বপ্নে দেখলো যে, বাদশাহ হিরোদিয়াস (হ্যারড) এই শিশুর শক্ত প্রমাণিত হবেন। সুতরাং এখন তোমরা তার কাছে যেয়ো না; বরং বাইতুল লাহাম থেকে সোজা পারস্যে চলে যাও। সালামকে তাদের স্বপুবৃত্তান্ত শুনিয়ে বললো, মনে হয়, ইহুদিয়ার বাদশাহ হিরোদিয়াসের উদ্দেশ্য অসৎ এবং তিনি এই পবিত্র শিশুর শত্রু । সুতরাং, তোমার জন্য উত্তম ব্যবস্থা এই হবে যে, তুমি তোমার পুত্রকে এমন স্থানে কাসাসুল কুরআন (১০ম) - ৪ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।