বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

বলে দেবে প্রকৃত ঘটনা কী) । তারা বললো, যে কোলের শিশু” তার সঙ্গে আমরা কেমন করে কথা বলবো?’ সে বললো, ‘আমি তো আল্লাহর বান্দা । তিনি আমাকে কিতাব দিয়েছেনঃ*, আমাকে নবী বানিয়েছেন, যেখানেই আমি থাকি না কেনো তিনি আমাকে বরকতময় করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি ততদিন সালাত ও যাকাত আদায় করতে__আর আমাকে আমার মাতার প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে করেন নি উদ্ধত ও হতভাগ্য; আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মলাভ করেছি, যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্ধিত হবো ।'” [সুরা মারইয়াম : আয়াত ২২-৩৩] সম্প্রদায়ের লোকেরা একটি দুগ্ধপোষ্য শিশুর মুখে যখন এসব জ্ঞানগর্ভ কথা শুনতে পেলো, বিস্ময়ে হতবাক হয়ে গেলো এবং তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেলো যে, মারাইয়াম আলাইহিস সালাম সবধরনের অপবিত্রতা ও কলুষতা থেকে সম্পূর্ণরূপে পবিত্র । আর এই শিশুর জন্মলাভের বিষয়টি অবশ্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে তার পূর্ণ কুদরতের একটি নিদৰ্শন । মারইয়াম আলাইহিস সালাম-এর সন্তান ভূমিষ্ঠ হওয়ার সংবাদ এমন ছিলো না যে তা গোপনীয় থেকে যায়। নিকটবতী ও দূরবর্তী সব জায়গাতেই এই বিস্ময়কর ঘটনা এবং হযরত ইসা আলাইহিস সালাম- এর অলৌকিক ও অস্বাভাবিক উপায়ে জন্মলাভের বিষয়টি চর্চিত হতে লাগলো। সৎ ব্যক্তিরা তার অস্তিত্বকে কল্যাণ ও সৌভাগ্যের চাদ বলে মনে করতে লাগলো আর অসৎ ব্যক্তিরা তার সত্তাকে নিজেদের জন্য অশুভ লক্ষণ মনে করলো এবং হিংসা ও বিদ্বেষের আগুন ভেতরে ভেতরে তাদের স্বাভাবিক যোগ্যতাকে নিঃশেষ করে দিতে লাগলো । মোটকথা, প্রতিকূল পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা তার নিরাপত্তা ও তত্বাবধানের মধ্যে এই পবিত্র শিশুর প্রতিপালন করতে থাকলেন । কারণ, তিনি এই শিশুর মাধ্যমে বনি ইসরাইলের মৃত অন্তরসমূহকে সজীবতা ও ** শব্দটির অর্থ দোলনা; কিন্তু এখানে 'দোলনার শিশু' না বলে 'কোলের শিশু' বললে প্রকৃত অর্থ প্রকাশ পায়।_ইমায় রাযি রহ. । তখনো কিতাব দেয়া হয় নি; তবে কিতাব যে দেয়া হবে এটা তাকে জানানো www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।