বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

0 Ww MEN bp eje AIH IS Lo CAO L ES ALS ET CUNEO SIS YT wh BS 0 EES CE Gli ly gly 3 0 OS US (Er DF) > APH) OP eH SY By “তারপর সে তাকে গর্ভে ধারণ করলো; তারপর সে (নিজের অবস্থা গোপন করে রাখার জন্য) তাকে-সহ এক দূরবর্তী স্থানে চলে গেলো; প্রসববেদনা (-এর অস্থিরতা) তাকে এক বখর্জুরবৃক্ষতলে আশ্রয় গ্রহণ করতে বাধ্য করলো (এবং সে তার ডাল ধরে বসে পড়লো) । সে বললো, ‘হায়, এর পূর্বে আমি যদি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ বিলুপ্ত হতাম!’ ফেরেশতা তাকে নিযনপার্শ্ম থেকে আহ্বান করে তাকে বললো, তুমি দুঃখ করো না, তোমার পাদদেশে তোমার প্রতিপালক এক নহর সৃষ্টি করেছেন; তুমি তোমার দিকে খর্জুরবৃক্ষের কাণ্ডে নাড়া দাও; তা তোমাকে সুপক্্‌ তাজা খেজুর দান করবে। সুতরাং আহার করো, পান করো এবং (নিজের সদ্যজাত শিশুকে দর্শন করে) চক্ষু জুড়াও ৷ মানুষের মধ্যে কাউকেও যদি তুমি দেখো (এবং সে তোমাকে জিজ্ঞেস করতে শুরু করে) তখন (ইঙ্গিতে) বলে দাও, ‘আমি দয়াময়ের উদ্দেশ্যে মৌনতা অবলম্বনের মানত করেছি। সুতরাং আজ আমি কিছুতেই কোনো মানুষের সঙ্গে বাক্যালাপ করবো না৷’ তারপর সে সন্তান নিয়ে তার সম্প্রদায়ের কাছে উপস্থিত হলো; তারা (শিশুটিকে দেখেই) বললো, ‘হে মারইয়াম, তুমি তো এক অদভুত কাণ্ড করে বসেছো। হে হারুনের বোন**, তোমার পিতা অসৎ ব্যক্তি ছিলো না এবং তোমার মাতাও ছিলো না ব্যভিচারিণী ৷' (তুমি এটা কী করে বসলে?) তারপর মারইয়াম কোলের সন্তানের প্রতি ইঙ্গিত করলো (যে, এই শিশুই ‘৭ তিনি হযরত মুসা আলাইহিস সালাম-এর ভাই হযরত হারুন আলাইহিস সালাম-এর বংশোদুূত বলে তাকে হারুনের বোন বলা হয়েছে। অথবা, হারুন মারইয়াম আলাইহিস সালাম-এর সম্প্রদায়ে একজন বড় আবেদ, পরহেযগার ব্যক্তি ছিলেন। এবং তিনি অতিশয় সৎ বলে ব্যাত ছিলেন।__ তাফসিরে ইবনে কাসির www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।