Fd যদিও আমার জাতি ও সম্প্রদায় আমার পবিত্রতা ও সতীত্ব সম্পর্কে বিশেষভাবে অবগত রয়েছে, তারপরও তাদের এই বিস্ময়কে কেমন করে দূর করা সম্ভব হবে যে, পিতার সংস্পর্শ ব্যতীত কী করে মায়ের গর্ভ থেকে সন্তান জন্ব নিতে পারে! কিন্তু যে-মহান আল্লাহ মারইয়াম আলাইহিস সালামকে এই সম্মান ও শ্রেষ্ঠত্ব দান করেছিলেন তিনি তাকে এই যন্ত্রণা ও অস্থিরতার মধ্যে ফেলে রাখবেন কেনো? সুতরাং, আল্লাহ ফেরেশতার মাধ্যমে পুনরায় মারইয়াম আলাইহিস সালাম-এর কাছে এই পয়গাম পাঠালেন যে, যখন তুমি তোমার সম্প্রদায়ের কাছে পৌছবে এবং তারা তোমাকে এসব ব্যাপার সম্পর্কে জিজ্ঞেস করবে, তখন তুমি নিজে কোনো উত্তর দিও না; বরং ইঙ্গিতে তাদেরকে জানিয়ে দিও যে, ‘আমি রোযাদার, সুতরাং আজ আমি কারো সঙ্গে কথা বলবো না । তোমাদের যা-কিছু জিজ্ঞাসা করার দরকার এই শিশুকে জিজ্ঞাসা করো।' তখন তোমার প্রতিপালক তার পূর্ণ কুদরতের নিদর্শন প্রকাশ করে তাদের বিস্ময়কে দূর করে দেবেন এবং তাদের অন্তরকে শান্ত ও তৃপ্ত করবেন। হযরত মারইয়াম আলাইহিস সালাম আল্লাহর ওহির পয়গামে নিশ্চিত হয়ে সদ্যজাত শিশুকে কোলে নিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাত্রা করলেন। তিনি শহরে পৌঁছার পর লোকেরা মারইয়াম আলাইহিস সালামকে এই অবস্থায় দেখে চারপাশ থেকে ঘিরে ধরলো এবং বলতে লাগলো, মারইয়াম, এটা কী! তুমি তো বড়ই বিস্ময়কর কাণ্ড ঘটিয়ে দেখালে এবং তুমি মারাত্মক দুর্নামের কাজ করে ফেলেছো। হে হারুনের বোন, তোমার পিতাও মন্দ লোক ছিলেন না, তোমার জননীও কখনো ব্যভিচারিণী ছিলেন না । তবে তুমি এটা কী করে বসলে? মারইয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ পালন করে শিশুর দিকে ইঙ্গিত করে জানিয়ে দিলেন, যা কিছু জিজ্ঞেস করতে হয় এর কাছে জিজ্ঞেস করো। আমি তো আজ রোখযাদারঃ*। লোকেরা এ-কথা শুনে চরম বিস্ময়ের সঙ্গে বললো, আমরা কী করে এমন দুগ্ধপোষ্য শিশুর সঙ্গে কথা বলতে পারি, যে এখনো মায়ের কোলে শায়িত? কিন্তু শিশু তৎক্ষণাৎ বলে উঠলো, ‘আমি আল্লাহর বান্দা । আল্লাহ তাআলা (তার তাকদিরের £৬ বুনি ইসরাইলের ধর্মে রোযাদার অবস্থায় নীরবতাপালনও ইবাদতের মধ্যে গণ্য ছিলো । www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।