আমার সম্প্রদায়ের মধ্যে থেকেই ঘটে যায়, তবে তারা যেহেতু প্রকৃত অবস্থা সম্পর্কে কিছু জানে না, জানি না, এ-কারণে তারা কীভাবে কীভাবে দুর্নাম রটিয়ে ও মিথ্যা অপবাদ দিয়ে আমাকে কী পরিমাণ অস্থির ও উদ্বিগ্ন করে তুলবে । সুতরাং, আমার জন্য সঙ্গত হলো জনপদ থেকে দূরে কোথাও চলে যাওয়া । এই ভেবে তিনি জেরুজালেম (বাইতুল মুকাদ্দাস) থেকে প্রায় নয় মাইল দূরে সারাত (সাঈর) পর্বতের একটি টিলার ওপর চলে গেলেন যা বর্তমানে বাইতুল লাহাম (বেথেলহেম) নামে বিখ্যাত । ওখানে পৌঁছার কয়েকদিন পর তার প্রসববেদনা শুরু হলো। তখন যন্ত্রণা ও অস্থিরতার অবস্থায় তিনি একটি খেজুর গাছের নিচে তার একটি ডাল ধরে বসে পড়লেন এবং আসন্ন সঙ্কটময় অবস্থার কথা অনুমান করে অত্যন্ত অস্থিরতা ও উদ্বেগের সঙ্গে বলতে লাগলেন, কতই না ভালো হতো, যদি আমি এর পূর্বে মরে যেতাম এবং আমার অস্তিত্ৃকে মানুষ একেবারে ভুলে যেতো! তখন খেজুর বাগানের নিম্নভাগ মারইয়াম, চিন্তা করো না, আল্লাহ তোমার নিম্নভাগে নহর** সৃষ্টি করে দিয়েছেন। আর তুমি খেজুরের ডাল ধরে নিজের দিকে নাড়া দাও, তাহলে পাকা ও তাজা খেজুরের থোকা তোমার ওপর পড়তে থাকবে। তারপর তুমি খাও ও পান করো এবং তোমার সদ্যজাত শিশুকে দেখে প্রাণ জুড়াও এবং যাবতীয় দুঃখ-যন্ত্রণা ভুলে যাও । হযরত মারইয়াম আলাইহিস সালাম-এর ওপর একাকিত্ব, যন্ত্রণা ও সঙ্কটময় অবস্থার কারণে যে-আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছিলো, ফেরেশতার সাস্তবনাবাণী এবং হযরত ইসা আলাইহিস সালাম-এর মতো সম্মানিত শিশুর চেহারা দেখে তা দূর হয়ে গেলো। তিনি হযরত ইসা আলাইহিস সালামকে দেখে দেখে আনন্দিত হতে লাগলেন। তবুও একটি দুশ্চিন্তা কাটার মতো সবসময় তার অন্তরে বিদ্ধ হচ্ছিলো যে, “* আরবি ভাষায় ৬, যেমন নহরকে বলা হয়, তেমনি তা উচ্চ মর্যাদাশীল ব্যক্তিত্কেও বুঝিয়ে থাকে। জমহুর উলামায়ে কেরাম এখানে প্রথম অর্থই গ্রহণ করেছেন। আর হাসান বসরি রৃহ., রবি বিন আনাস রহ. এবং ইবনে আসলাম রহ. দ্বিতীয় অর্থটি গ্রহণ করেছেন। অর্থাৎ, আল্লাহ তাআলা তোমার নিম্নে এক উচ্চ মর্যাদাশীল ব্যক্তি সৃষ্টি করে দিয়েছেন।_ আল-বিদায়া ওয়ান নিহায়া, দ্বিতীয় খণ্ড। www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।