বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

J6 WIS I 0 ww BA TS ES AE OK LN O 2) Cabs Vl Oy Cs Ln) pl HT UBT) CR Gb fl Er “বর্ণনা করো এই কিতাবে উল্লেখিত মারইয়ামের কথা, যখন সে তার পরিবারবর্গ থেকে পৃথক হয়ে নিরালায় (মসজিদে আকসার) পূর্বদিকে একস্থানে আশ্রয় নিলো তারপর তাদের থেকে সে পর্দা করলো । তখন আমি তার কাছে আমার রুহকেঃ* (জিবরাইলকে) পাঠালাম, সে তার কাছে পূর্ণ মানবাকৃতিতে আত্মপ্রকাশ করলো। মারইয়াম বললো, ‘আল্লাহকে ভয় করো, যদি তুমি মুত্তাকি হও, আমি তোমার থেকে দয়ময়ের আশ্রয় প্রার্থনা করছি।’ সে বললো, ‘আমি তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত (ফেরেশতা), তোমাকে এক পবিত্র পুত্র দান করার জন্য (আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর পথে) ৷' মারইয়াম করে নি এবং আমি ব্যভিচারিণীও নই?’ সে বললো, ‘এইরূপেই হবে।' তোমার প্রতিপালক বলেছেন, ‘তা আমার জন্য সহজসাধ্য এবং আমি তাকে এইজন্য সৃষ্টি করবো যেনো সে (মাসিহ) হয় মানুষের জন্য (আমার কুদরতের) এক নিদর্শন ও আমার নিকট থেকে এক অনুগ্রহ; এটা তো স্থীরিকৃত ব্যাপার ৷'” [সুরা মারইয়াম : আয়াত ১৬-২১] জিবরাইল আলাইহিস সালাম হযরত মারইয়াম আলাইহিস সালামকে এই ংবাদ প্রদান করে তার জামার বুকের অংশে ফুঁক দেন। এভাবে আল্লাহ তাআলার কালিমা মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত পৌছে যায়। মারইয়াম আলাইহিস সালাম কিছুদিন পর নিজেকে গর্ভবতী অনুভব করলেন । তখন মানবসুলভ স্বভাবের কারণে তিনি অত্যন্ত অস্থির হয়ে উঠলেন এবং সে-সময়েই তার অস্থিরতার অবস্থা অত্যন্ত প্রকট হয়ে উঠলো । তিনি যখন দেখতে পেলেন যে, তার গর্ভধারণের সময় শেষ হয়ে গিয়ে সন্তান প্রসবের সময় অত্যাসন্ন, তিনি ভাবলেন, এই ঘটনা যদি ** কুরআনে উল্লেখিত =, শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে <3 দারা ফেরেশতাদের মধ্যে যিনি সবচেয়ে শক্তিশালী ও মর্যাদাবান তাঁকে অর্থাৎ জিবরাইলকে বুঝানো হচ্ছে। www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।