বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

কসম দিয়ে তোমার কাছ থেকে নিরাপত্তা চাচ্ছি।' ফেরেশতা বললেন, প্রেরিত ফেরেশতা । আমি তোমাকে একটি পুত্রসন্তানের সুসংবাদ প্রদান করার জন্য এসেছি’ মারইয়াম আলাইহিস সালাম এ-কথা শুনে বিস্ময় প্রকাশ করে বললেন, ‘আমার গর্ভে পুত্র হওয়া কেমন করে সম্ভব হবে, কারণ আজ পর্যন্ত কোনোও পুরুষ আমাকে স্পর্শ করে নি। কেননা, আমি বিয়েও করি নি এবং আমি ব্যভিচারিণীও নই ।' ফেরেশতা বললেন, আমি তো তোমার প্রতিপালকের প্রেরিত দূত। তিনি আমাকে এইরূপই বলে দিয়েছেন এবং এটাও বলে দিয়েছেন, তা আমি এইজন্য করবো যে, আমি তোমাকে ও তোমার পুত্রকে বিশ্বজগতের জন্য অসীম ক্ষমতার ও অলৌকিকতার নিদর্শন বানাবো। তোমার পুত্র আমার পক্ষ থেকে (জগতের জন্য) রহমত বলে সাব্যস্ত হবে। আর আমার এই সিদ্ধান্ত অটল । মারইয়াম, আল্লাহ তাআলা তোমাকে এমন একজন পুত্রের ংবাদ প্রদান করছেন, যিনি তার কালিমা? হবেন। তার উপাধি হবে মাসিহ**। আর তার নাম হবে ইসা (ইয়াসু)। তিনি ইহলোকে ও পরলোকে খুব সম্মানিত ও মর্যাদাবান হবেন। কেননা, তিনি আল্লাহ তাআলার সার্নিধ্যপ্রাপ্তদের অন্যতম হবেন। তিনি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শনস্বরূপ মাতৃত্তন্যপায়ী বয়সেই মানুষের সঙ্গে বুদ্ধিদীপ্ত কথাবার্তা বলবেন। আর তিনি পূর্ণবয়সের প্রথম ধাপ (বার্ধ্যকের প্রথম ধাপ) প্রাপ্ত হবেন। যাতে তিনি আল্লাহর বান্দাদের হেদায়েত ও নসিহতের কাজ সম্পন্ন করতে পারেন। আর এসব ব্যাপার অবশ্যই ঘটবে এইজন্য যে, আল্লাহ তাআলার কুদরতের বিধান এই যে, যখন তিনি কোনো বস্তুকে অস্তিত্ব প্রদান করতে ইচ্ছা করেন, তখন তার উদ্দেশে কেবল ‘হয়ে যাও’ বলে আদেশ করা বা ইচ্ছা করাই সেই বস্তুকে অনস্তিত্ব থেকে অস্তিত্ববিশিষ্ট করে দেয়। এটা এইরূপেই হয়ে থাকবে। আর আল্লাহ তাআলা তাকে নিজের কিতাব দান করবেন। তাকে হেকমত £০ অর্থাৎ, সাধারণ প্রজনন ও জন্মগ্রহণের নিয়ম থেকে ভিন্ন আল্লাহ তাআলার অলৌকিক ক্ষমতার নীতি অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম ও ইচ্ছায়ই তিনি মারইয়াম আলাইহিস সালাম-এর গর্ভে আসবেন। £১ ম্রাসিহ শব্দের অর্থ বরকতময় বা পর্যটক, যার কোনো আবাসস্থল নেই । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।