বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

সুসংবাদদাতা ।“* কুরআনুল কারিমও হযরত যাকারিয়া আলাইহিস সালাম ও হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম-এর ঘটনাকে হযরত ইসা আলাইহিস সালাম-এর প্রেরিত হওয়ার ভূমিকা সাব্যস্ত করেছে। ইয়াহইয়া আলাইহিস সালামকে হযরত ইসা আলাইহিস সালাম-এর আগমনের ঘোষণাকারীও সুসংবাদ প্রদানকারী বলেছে। যেমন, সুরা আলে ইমরানে আছে_ Bad ms By dl Of ial d shat OU hy KOU Bd dla 2 5) par) Le) dt cp “যখন যাকারিয়া কক্ষে নামাযে দাড়িয়ে ছিলো তখন ফেরেশতাগণ তাকে সম্বোধন করে বললো, ‘আল্লাহ তোমাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন, সে হবে আল্লাহর বাণীর সমর্থক, নেতা, স্ত্রীবিরাগী এবং পুণ্যবানদের মধ্যে একজন নবী ।'” [সুরা আলে ইমরান : আয়াত ৩৯] পবিত্র জন্গ্হণ আবেদা, পরহেযগার, পবিত্র ও সতীসাধ্বী হযরত মারইয়াম আলাইহিস সালাম তার নির্জন কক্ষে সবসময় ইবাদতে মশগুল থাকতেন । একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কখনো তার কক্ষ থেকে বের হতেন না। একবার মসজিদে আকসা (পবিত্র উপসনাগৃহ)-এর পূর্বদিকে একটু দূরে লোকচক্ষুর আড়ালে কোনে বিশেষ প্রয়োজনে একাকী বসে ছিলেন। অকস্মাৎ আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে আত্মপ্রকাশ করলেন হযরত মারইয়াম আলাইহিস সালাম এভাবে বেপর্দা অবস্থায় একজন অপরিচিত মানুষকে সামনে দেখতে পেয়ে ভীষণ ঘাবড়ে গেলেন এবং বলতে লাগলেন, ‘যদি তোমার অস্তরে সামান্যও আল্লাহর ভয় থাকে, তবে আমি করুণাময় আল্লাহ্র = বাইবেলের নিউ টেস্টামেন্টে বর্ণিত আছে যে, ইউহারা নামে দুই ভিন্ন ভিন্ন ব্যক্তি আছেন: প্রথমজন হলে নবী ইয়াহইয়া আলাইহিস সালাম আর দ্বিতীয়জন হলেন হযরত ইসা আলাইহিস সালাম-এর অনুসারী ও শিষ্য ৷ www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।