বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

(ইসা) নই। তারা তাকে জিজ্ঞেস করলো, ‘তবে তুমি কে? তুমি কি ইলিয়া?' তিনি বললেন, ‘না, আমি ইলিয়া নই ৷’ তারা বললো, ‘তুমি কি সেই নবী?’ তিনি জবাব দিলেন, ‘না, আমি তা-ও নই ।' তখন তারা তাকে বললো, ‘তবে তুমি কে? বলো, তাহলে আমাদেরকে যারা পাঠিয়েছে তাদেরকে আমরা ফিরে গিয়ে জবাব দিতে পারবো যে, তুমি নিজের সম্পর্কে কী বলছো ।' তিনি বললেন, ‘আমি নবী ইয়াসাইয়াহ যেমন ভবিষ্যদ্বাণী করেছিলেন, ময়দানে আহবানকারী, তার আওয়াজ এই যে, তোমরা আল্লাহর রাস্তা সরল করো।”** মার্ক ও লুকের ইঞ্জিলে আছে: “তারা প্রতীক্ষা করছিলো এবং সবাই নিজ নিজ মনে ইউহার্না (ইয়াহইয়া আলাইহিস সালাম)-এর বাণী সম্পর্কে চিন্তা করছিলো যে, তিনি মাসিহ ছিলেন কি-না । তখন (ইয়াহইয়া আলাইহিস সালাম) তাদের সকলের জিজ্ঞাসার জবাবে বললেন, আমি তো তোমাদের অপৃসুদীক্ষা করছি, কিন্তু যিনি আমার চেয়ে অধিক শক্তিশালী তিনি অচিরকালের মধ্যেই আগমন করবেন। আমি তো তার জুতার ফিতা খোলারও যোগ্য নই । তিনি রুহুল কুদস (জিবরাইল আলাইহিস সালাম)-এর মাধ্যমে আমাদেরকে অপ্‌সুদীক্ষা*" করাবেন ।”* এই দুটি ভবিষ্যদ্বাণী থেকেও বুঝা যায় যে, ইহুদিরা তাদের ধর্মীয় রেওয়ায়েতসমূহের ভিত্তিতে যে-সকল ॥;। $ নবীর আগমনের প্রতীক্ষা করছিলো তাদের মধ্যে হযরত ইসা আলাইহিস সালাম-ও ছিলেন। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে, তিনি ইলিয়াও নন, ওই নবীও নন এবং মাসিহ আলাইহিস সালামও নন। বরং > পরিচ্ছেদ ১, আয়াত ১৯-২৩ । *৭ অপ্‌সুদীক্ষা (BএচU5৷৷) : খ্রিস্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান । এই অনুষ্ঠানে কোনো ব্যক্তিকে পবিত্র জলে স্নান করিয়ে বা তার ওপর পবিত্র বারি সিঞ্চন করে ব্রিস্টধর্মে দীক্ষিত করা হয় এবং ওই ধর্মগোষ্ঠীতে প্রবেশাধিকার দেয়া হয়। এই অনুষ্ঠানে সাধারণত ওই বাক্তির নামকরণও করা হয় । > পরিচ্ছেদ ২, আয়াত ১৫-১৬ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।