বইঃ কাসাসুল কুরআন মূলঃ মাওলানা হিফযুর রহমান সিওহারবি রহ. অনুবাদঃ মাওলানা আবদুস সাত্তার আইনী প্রকাশকঃ মাকতাবাতুল ইসলাম — kasasul Quran 10
/ ২৫৩
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিশ্রুত মাসিহ-এর আবির্ভাব ঘটবে তখন তারা পুনরায় হযরত মুসা আলাইহিস সালাম-এর যুগের মতো পৃথিবীর সব জাতি ও সম্প্রদায়ের মধ্যে বিশিষ্ট ও সম্মানিত বলে গণ্য হবে। কল্যাণ ও হেদায়েতের বিরান মাঠ আবার সজীব ও সতেজ হয়ে উঠবে । আল্লাহ তাআলার মহিমা ও মাহাত্ম্যের দ্বারা তাদের অন্তর আরো একবার উদ্ভাসিত হয়ে উঠবে। বাইবেল (তাওরাত ও ইঞ্জিল) তার শাব্দিক ও আর্থিক বিকৃতি সত্ত্বেও আজ পৰ্যন্ত ওইসব সুসংবাদ তার বুকে ধারণ করে আছে যা হযরত ইসা আলাইহিস সালাম-এর শুভাগমনের সঙ্গে সম্পর্কিত। তাওরাতের ইন্তি সনা অংশে বলা হয়েছে: “আর মুসা বললেন, খোদা সাইনা থেকে এসেছেন এবং শাঈর থেকে উদিত হয়েছেন এবং ফারান পর্বতশ্রেণি থেকে আলোকিত হয়েছেন ।” এই সুসংবাদে ‘সাইনা থেকে খোদার আগমন' হযরত মুসা আলাইহিস সালাম-এর নবুওতের প্রতি ইঙ্গিত । আর “শাঈর থেকে উদিত হওয়া'র দ্বারা উদ্দেশ্য হলো হযরত ইসা আলাইহিস সালাম-এর নবুওত লাভ। কেননা, তার পবিত্র জন্মখহণ হয়েছে এই পর্বতেরই অন্তর্গত ‘বাইতুল লাহাম’ নামক স্থানে । আর এটাই সেই পবিত্র স্থান যেখান থেকে সত্যের আলো উদিত হয়েছিলো । আর ‘ফারানের পর্বতশ্রেণি থেকে আলোকিত হওয়া’ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রিসালাতের সূর্যোদয়ের ঘোষণা । কেননা, ফারান হিজাযের বিখ্যাত পর্বতশ্রেণির নাম ।** আর নবী ইয়াসাইয়াহ আলাইহিস সালাম-এর সহিফায় আছে: “দেখো, আমি তোমাদের সামনে আমার নবী প্রেরণ করছি, যিনি তোমাদের পরিত্রাণের পথ প্রস্তুত করবেন। ময়দানে আহ্বানকারীর আওয়াজ আসছে যে, আল্লাহর পথ প্রস্তুত করো, তার রাস্তাকে সরল করো।”* এই ভবিষ্যদ্বাণীতে ‘নবী’ শব্দ দ্বারা হযরত ইসা আলাইহিস সালাম উদ্দেশ্য। আর ময়দানে আহবানকারী হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, যিনি হযরত ইসা আলাইহিস সালাম-এর ঘোষণাকারী ছিলেন। * বিস্তারিত বিবরণ যথাস্থানে আসবে। * অনুচ্ছেদ ৪০, আয়াত ৩-৮ । www.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।