কাসাসুল কুরআন-১০ ৪ ৩৫ ংবাদ প্রদান ধর্ম ও মতাদর্শ সম্পর্কিত কিতাবসমূহ পাঠ করলে জানা যায় যে, সত্য ধর্ম ও উজ্জ্বল ধর্মাদর্শের প্রচার ও প্রসারের ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে খাতিমুল আম্বিয়া হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত বিরামহীনভাবে চলে আসছে। এই ধারাকে অধিক শক্তিশালী ও উন্নত করার জন্য আল্লাহ তাআলার নীতি ছিলো এই যে, কয়েক শতাব্দী পর পর এমন একজন দৃঢ়প্রতিজ্ঞ (৪; $1) ও উচ্চ মৰ্যাদাশীল প্রেরণ করেছেন যিনি দীর্ঘকাল অতিবাহিত হওয়ার কারণে উদ্ভূত ব্যাপক আত্মিক শৈথিল্য ও স্লন দূরীভূত করে সত্য গ্রহণের মৃতপ্রায় আগ্রহ ও আকাঙ্কাকে নতুনত্ব প্রদান করেন এবং আত্মা জীর্ণ অবস্থাসমূহকে সজীব ও সবল করে তোলেন। যেনো, ধর্মের ঘুমন্ত জগতে সত্য ও সততার সিঙা ফুঁকে এক মহাবিপ্রব সৃষ্টি করে এবং মৃত অস্তরসমূহে নতুন জীবন সঞ্চার করে। অধিকাংশ সময় এমন হয়েছে যে, যেসব সম্প্রদায় ও জাতির মধ্যে সেই দৃঢ়প্রতিজ্ঞ (৪54 $1) ও উচ্চ মর্যাদাশীল নবীর আবির্ভাব ঘটার কথা, বনু শতাব্দী পূর্বে সেসব সম্প্রদায় ও জাতির সাধারণ আম্বিয়ায়ে কেরাম (আলাইহিমুস সালাম) আল্লাহ তাআলার ওহির মাধ্যমে ওই উচ্চ মর্যাদাসম্পন্ন ও দৃঢ়প্রতিজ্ঞ নবীর আগমনের সুসংবাদ শুনিয়ে দিতেন। যেনো তার সত্যের দাওয়াত ও তাবলিগ এবং প্রচার ও প্রসারের জন্য অনুকূল ও উর্বর ক্ষেত্র প্রস্তুত হয় এবং যখন আল্লাহর ওই আলো সমুজ্বল হওয়ার সময় আসে, তখন সেসব সম্প্রদায় ও জাতির জন্য তার আকস্মিক আগমন অনাহৃত এবং আশাতীত ব্যাপার না হয়ে যায় । হযরত ইসা আলাইহিস সালাম-ও ওই £5; 9 (দৃঢ়প্রতিজ্ঞ), উচ্চ মর্যাদাশীল ও পবিত্র রাসুলগণের অন্যতম। এ-কারণেই দেখা যাচ্ছে যে, বনি ইসরাইল বংশোডূত আন্বিয়া কেরাম (আলাইহিমুস সালাম)-এর মধ্যে কয়েকজন নবী ইসা আলাইহিস সালাম-এর আবির্ভাবের আগে তার ব্যাপারে ঘোষণা করেছেন এবং তার আগমনের শুভ সংবাদ শুনিয়েছেন। দের সুসংবাদের ফলেই বনি ইসরাইল দীর্ঘকাল প্রতীক্ষায় ছিলো যে, www.eelm.weebly.com
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।